কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৫, ০১:৫১ পিএম
অনলাইন সংস্করণ
রিউমর স্ক্যানার

বাংলাদেশ পুলিশকে ‘পাকিস্তানি সেনা’ বলে গুজব ছড়াল ভারতীয় গণমাধ্যম

পুলিশ সপ্তাহ-২০২৫ এর উদ্বোধনের সময়কার। ছবি: সংগৃহীত
পুলিশ সপ্তাহ-২০২৫ এর উদ্বোধনের সময়কার। ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশকে ‘পাকিস্তানি সেনা’ বলে দাবি করছে ভারতীয় এক গণমাধ্যম। শনিবার (০৩ মে) ভারতীয় গণমাধ্যম আজতক বাংলা এক ভিডিও প্রতিবেদনে কয়েকটি ছবি দেখিয়ে এ দাবি করে।

ছবিতে দেখা যায়, ড. ইউনূসের সঙ্গে হ্যান্ডশেক করছেন কয়েকজন সেনা কর্মকর্তা। আজতক বাংলার উপস্থাপক সে সময় দাবি করেন ‘পোশাক দেখে মনে হচ্ছে না তারা কেউ বাংলাদেশের সেনা। কেননা বাংলাদেশের সেনার পোশাক এই রকম নয়।.. এরা কি তাহলে অন্য কোনো দেশের সেনা আধিকারিক? তাহলে বাংলাদেশে কী করছেন? এরা কি পাকিস্তানি সেনা আধিকারিক?’

এদিকে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছবিতে ড. ইউনূসের সঙ্গে হ্যান্ডশেক করা ব্যক্তিরা কোনো দেশের সেনা কর্মকর্তা নয়। বরং তারা বাংলাদেশ পুলিশের বিভিন্ন শাখার কর্মকর্তা এবং সেই ছবিটি প্রকৃতপক্ষে, গত ২৯ এপ্রিল পুলিশ সপ্তাহ-২০২৫ এর উদ্বোধনের সময়কার।

অনুসন্ধানে আরও দেখা যায়, একই ছবিটি গত ২৯ এপ্রিল ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে প্রকাশিত হয়। জানা গেছে, ছবিটি ‘পুলিশ সপ্তাহ–২০২৫’-এর উদ্বোধন ও পদক প্রদান অনুষ্ঠানের মুহূর্ত ধারণ করে। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাত থেকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম–সেবা) গ্রহণ করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অ্যাডিশনাল আইজিপি মো. ছিবগাত উল্লাহ, পিপিএম।

অন্যদিকে, এদিনের তোলা একাধিক ছবিতেও পুলিশ কর্মকর্তাদের একই পোশাকে দেখা যায়। এমনকি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকেও একই পোশাকে ড. ইউনূসের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

এ বিষয়ে জানতে পুলিশ সদর দপ্তরে যোগাযোগ করা হলে এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর ‘রিউমর স্ক্যানার’-কে বলেন, ‘এখানে উপস্থিত সবাই বাংলাদেশ পুলিশের সদস্য। এটি আমাদের আনুষ্ঠানিক পোশাক, যা ‘সামার টিউনিক’ নামে পরিচিত। পুলিশ সপ্তাহ উপলক্ষে আমরা এই ceremonial dress পরিধান করি।’ অর্থাৎ, ড. ইউনূস যাদের সাথে এখানে হ্যান্ডশেক করছেন, তারা সকলেই বাংলাদেশ পুলিশের বিভিন্ন শাখার কর্মকর্তা।

সুতরাং, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাংলাদেশ পুলিশের কর্মকর্তাদের সঙ্গে হ্যান্ডশেক করা ছবিকে ভারতের কিছু গণমাধ্যম পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে তার হ্যান্ডশেক ছবি বলে যেভাবে উপস্থাপন করছে—তা সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১০

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১১

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১২

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৪

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৫

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৬

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৭

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৮

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৯

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

২০
X