কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০৭:০১ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে : উপদেষ্টা মাহফুজ

মাহফুজ আলম। ছবি : সংগৃহীত
মাহফুজ আলম। ছবি : সংগৃহীত

টানা ১৬ বছরের স্বৈরাচারী অপশাসনের বিরুদ্ধে সম্মিলিত বিস্ফোরণ ছিল জুলাই গণঅভ্যুত্থান। যে অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। আগামীকাল (মঙ্গলবার) এর এক বছর পূর্ণ হচ্ছে। যে দিনটিকে জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসেবে পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই আনন্দঘন মূহূর্তের মধ্যেই ফেসবুকে বিস্ফোরক মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

সোমবার (০৪ আগস্ট) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে!’

তবে, আধা ঘণ্টা পর স্ট্যাটাস আপডেট করেন তিনি। লেখেন, ‘এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে! তবে জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না।’

উপদেষ্টা মাহফুজ আলমের এই পোস্ট নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া চলছে। পোস্ট দেওয়ার পর আধা ঘণ্টায় ১২ হাজারের বেশি রিঅ্যাক্ট জমা পড়েছে। শেয়ার হয়েছে দুই হাজারের বেশি।

পোস্টের তলায় রানা সরকার নামে একজন মন্তব্য লিখেছেন, ‘সরকারে থেকে এ ধরনের কথা বলা খুবই বেমানান এবং অনুচিত।’

আল হাসিব খান প্রশ্ন রেখেছেন, ১ বছরের মাথায় এমন পরিস্থিতি কেন? জবাবে মাহফুজ আলম লিখেছেন, অনৈক্য এবং স্যাবোট্যাজ।

অন্যদিকে তথ্য উপদেষ্টার এই পোস্টের সঙ্গে একমত হতে পারেননি কেউ কেউ। তাইফুর রহমান নামে একজন মন্তব্য করেছেন, ‘১/১১ এর আগে রাস্তা এবং রাজনীতির যে প্রেক্ষাপট ছিলো আজ তা অনুপস্থিত অথবা আমাদের কাছে দৃশ্যমান না। আপনি এক বাক্যে যদি এইরকম কথা বলেন তাহলে কীভাবে হবে?’

জালাল উদ্দিন আহমেদ লিখেছেন, ‘১/১১ ঠেকানোর একমাত্র উপায় দ্রুত জাতীয় সংসদ নির্বাচন।’

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট ভাইরাল

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১০

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১১

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১২

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১৩

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১৪

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

১৫

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

১৬

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

১৭

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৮

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

১৯

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

২০
X