কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০৩:৪৯ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

সাদিক কায়েমকে ‘পাকিস্তানি’ বলে স্লোগান, মেঘমল্লার ভুল স্বীকার

বাঁ থেকে মেঘমল্লার বসু ও সাদিক কায়েম। ছবি : সংগৃহীত
বাঁ থেকে মেঘমল্লার বসু ও সাদিক কায়েম। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু এবার বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েমকে নিয়ে দেওয়া বিতর্কিত স্লোগান নিয়ে ভুল স্বীকার করেছেন। মঙ্গলবার (০৫ আগস্ট) রাতে তিনি তার ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে লেখেন, ‌‘সাদিক কায়েম পাকিস্তানি স্লোগানটি রাজনৈতিকভাবে ইনকারেক্ট। এই স্লোগান দেওয়া আমার ঠিক হয়নি।’

মেঘমল্লার লিখেছেন, ‘সাদিক কায়েম পাকিস্তানি’ স্লোগানটি রাজনৈতিকভাবে ইনকারেক্ট। এ স্লোগান দেওয়া আমার ঠিক হয়নি। ইট ওয়াজ বিনিথ মি। ভবিষ্যতে এই প্রজন্মের শিবিরের নেতাদের নিয়ে এহেন স্লোগান দেওয়া থেকে বিরত থাকব। কমরেডরাও সচেতন থাইকেন। বাকি যা করসি বেশ করসি, আরও করব।’

প্রসঙ্গত, মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে ঢাবি ছাত্রশিবির আয়োজিত ছবি প্রদর্শনীতে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত জামায়াত নেতাদের এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি প্রদর্শন করাকে কেন্দ্র করে বিক্ষোভ করে বাম ছাত্র সংগঠনগুলো।

ওই সময় রাজাকার ও জামায়াত-শিবিরবিরোধী বিভিন্ন স্লোগানের পাশাপাশি জুলাই অভ্যুত্থানে ভূমিকা রাখা সাদিক কায়েমের বিরুদ্ধেও স্লোগান দেয় তারা।

বিক্ষোভে মেঘমল্লার বসু স্লোগান দেন, ‘সাদিক কায়েম পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি।’ এমন স্লোগানে তিনি শিক্ষার্থীদের সমালোচনার মুখে পড়েন। ধারণা করা হচ্ছে, এসব ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি ভুল স্বীকার করে এমন ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১০

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১১

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১২

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৩

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৪

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৫

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৬

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৭

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৮

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৯

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

২০
X