কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১০ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

এবার শিবির জিতলে দুই ক্যান্টিনে বিনামূল্যে খাবার দেওয়ার ঘোষণা বনি আমিনের

সোশ্যাল অ্যাক্টিভিস্ট বনি আমিন। ছবি : সংগৃহীত
সোশ্যাল অ্যাক্টিভিস্ট বনি আমিন। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়লাভ করলে ঢাবির ভেতরে দুটি ক্যান্টিনে বিনামূল্যে খাবার দেওয়ার ঘোষণা দিয়েছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট বনি আমিন।

শনিবার (০৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিওতে এ ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, ডাকসুতে ছাত্রশিবির বিজয়ী হলে ছাত্র সংসদ যতদিন কার্যকর থাকে, ততদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে দুটি ক্যান্টিনে মাসব্যাপী বিনামূল্যে সকালের নাস্তার ব্যবস্থা আমি করে দেব। তবে যখন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে তখন না।

বনি আমিন বলেন, অনেকেই বলেন আপনি তো বিদেশে থাকেন, বাংলাদেশের নাগরিকই না। তাহলে আপনি তাদের নিয়ে কেন ভাবেন? কেন সেখানকার রাজনীতি নিয়ে আপনি চিন্তা করেন? কিন্তু বাংলাদেশের লোক এটা বোঝে না। এটা দেশের প্রতি আমার একটা দায়। জন্মভূমির প্রতি আমার দায় থাকবেই। আমি সেই দেশের নাগরিক নাও হতে পারি তবে আমার জন্ম দায় বলে তো একটা কথা আছে। বাংলাদেশ আমার নাড়ি পোঁতা দেশ।

তিনি বলেন, আগামী ৯ তারিখে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেলে যারা আছে আমি ব্যক্তিগত, পরোক্ষ বা প্রত্যক্ষ তাদের কাউকেই চিনি না। তারপরও আমি নিশ্চিত জানি এই প্যানেলে ভুল কাউকেই অন্তর্ভুক্ত করা হয়নি। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত এই ডাকসুতে আপনি কোনো সৎ ভিপি, জিএস পাননি। এবার আপনারা পেতে পারেন। একটা সুযোগ আপনাদের এসেছে।

বনি আমিন আরও বলেন, আপনারা যদি আমার পছন্দের প্যানেলকে বিজয়ী করেন, এই প্যানেলের মেয়াদ যতদিন কার্যকর থাকবে ততদিন প্রতি বছর একজন ছাত্র এবং একজন ছাত্রীকে শতভাগ স্পন্সর করে অস্ট্রেলিয়াতে পড়ালেখার জন্য আনব। আমি আবারও বলছি এই প্যানেল যতদিন কার্যকর থাকবে ততদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি ক্যান্টিনে পুরো মাসব্যাপী সবসময় সকালের নাস্তার ব্যবস্থা আমি করে দেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ১২ কিলোমিটার তীব্র যানজট

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা

মিরপুরের পূরবী মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

আনন্দভ্রমণ শেষে ফেরার পথে প্রাণ গেল ২ বন্ধুর

দিল্লিতে নিজ ফ্ল্যাটে খুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা, রহস্য ঘনীভূত

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল অধিদপ্তর

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে

আগামী সপ্তাহে উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং

আশুলিয়ায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৪

দিল্লির হোটেলে আগুন দেখে পালান মালিক, গ্রেপ্তারের পর দিলেন স্বীকারোক্তি

১০

ক্ষেপণাস্ত্র হামলায় দুমড়েমুচড়ে গেল ইসরায়েলি ট্যাংক

১১

বজ্রপাতে কিশোর ছেলের মৃত্যু, আহত মা

১২

প্রস্তুতি ম্যাচে ফ্রান্সকে হারিয়ে আইভরি কোস্টের চমক

১৩

সিরাজগঞ্জে বাসচাপায় দম্পতিসহ নিহত ৩

১৪

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার টার্গেট কিউবার প্রেসিডেন্ট

১৫

বিশ্ব পরিবেশ দিবস আজ

১৬

পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৭

দুপুরের মধ্যে দেশের ৮ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক

২০
X