কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৪ পিএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন ভাইস প্রেসিডেন্টের ‘হিপহপ’ নাচের ভিডিও ভাইরাল

ওই ভিডিওতে কমলা হ্যারিসকে হিপহপ সুরের সঙ্গে তাল মিলিয়ে নাচতে দেখা যায়। ছবি : সংগৃহীত
ওই ভিডিওতে কমলা হ্যারিসকে হিপহপ সুরের সঙ্গে তাল মিলিয়ে নাচতে দেখা যায়। ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ভিডিওটি দেখে নেটিজেনদের অনেকেই টিটকারি করছেন।

সম্প্রতি হোয়াইট হাউসে হিপহপের ৫০তম বার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ৫৮ বছর বয়সী কমলা হ্যারিস। এই অনুষ্ঠানেই তিনি নাচ করেছিলেন। কমলার নাচের ২২ সেকেন্ডের একটি ভিডিও এক্সে (সাবেক টুইটার) শেয়ার করেছেন মার্কিন রাজনৈতিক ভাষ্যকার অ্যান্থনি ব্রায়ান লোগান।

ভিডিওটিতে দেখা যায়, কমলা হ্যারিস হিপহপ সুরের সঙ্গে তাল মিলিয়ে নাচছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে আসার পর ভাইরাল হয়। ইতোমধ্যে অনেক মানুষ ভিডিওটি দেখেছেন। অনেকে মন্তব্য করেছেন। ভিডিওতে কমলার ‘হিপহপ’ নাচের মুদ্রা দেখে অনেক নেটিজেন তাকে নিয়ে হাসিঠাট্টা, ব্যঙ্গ করছেন।

নেটিজেনদের একজন কমলা হ্যারিসকে ‘বুড়ো খালা’ বলে সম্বোধন করেছেন। আরেকজন তার নাচকে বিব্রতকর বলে মন্তব্য করেছেন। আরেকজন লিখেছেন, তিনি নিজের খারাপ নাচের ব্যাপারে সচেতন ছিলেন। কিন্তু এখন তিনি তার নাচের বিষয়ে আত্মবিশ্বাসী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানি পান করে হাসপাতালে ৩২ শিক্ষার্থী

হোয়াইট হাউসে হামলার ষড়যন্ত্র, এফবিআইয়ের জালে আরও দুজন

কাউকে গ্রেপ্তারের আগে সঠিকভাবে পরিচয় নিশ্চিত করুন : মেয়র শাহাদাত

সিএনএনের বিশ্লেষণ / তেলের দাম কি এখন চীনের ওপর নির্ভর করবে?

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে চট্টগ্রামে কড়া সতর্কতা

শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে না পারার কারণ জানালেন মন্ত্রী

বেলারুশকে রক্ষায় সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত রাশিয়া

বিশ্বকাপের নকআউটে উঠেছে যেসব দল, বিদায় নিশ্চিত যাদের

বান্দরবানে ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই: জেলা প্রশাসন

১০

দেশের ১৩ জেলায় রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

১১

অধ্যক্ষ ইউনুছ আহমাদ / দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি সক্রিয়

১২

অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

১৩

পাকিস্তান সফরে ইরানের শীর্ষ নেতারা

১৪

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

১৫

আমাদের যুক্তরাষ্ট্রের ওপর থেকে নির্ভরতা কমাতে হবে: নেতানিয়াহু

১৬

পানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান স্পিকারের

১৭

১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

১৮

‘সোমেশ্বরী’ সিনেমা দিয়ে নির্মাণে নাম লেখালেন নওশাবা

১৯

ডেঙ্গু মোকাবিলায় টাস্কফোর্স গঠন, নেতৃত্বে প্রতিমন্ত্রী শাহে আলম

২০
X