কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৫:৩৯ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাইব্যুনালে জবানবন্দিতে যা বললেন উপদেষ্টা আসিফ

জুলাইয়ে মুখোমুখি ছাত্র-জনতা ও উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি : সংগৃহীত
জুলাইয়ে মুখোমুখি ছাত্র-জনতা ও উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান হত্যাকাণ্ড মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় তিনি ২০২৪ সালের ৫ আগস্টে চানখাঁরপুল এলাকার ঘটনার বর্ণনা দিয়েছেন।

শনিবার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বিস্তারিত তুলে ধরেছেন।

পোস্টে তিনি লিখেন, চানখাঁরপুল এলাকায় সেদিন (৫ আগস্ট ২০২৪) আমরা ৪০০ থেকে ৫০০ আন্দোলনকারী অবস্থান করছিলাম। পুলিশের গুলিতে একের পর এক আন্দোলনকারীদের আহত হতে দেখতে পাই। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। সেখানে আন্দোলনকারীদের ওপর পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং শটগান ও চাইনিজ রাইফেল ব্যবহার করে গুলি করে।

তিনি উল্লেখ করেন, আমার সামনে পুলিশের গুলিতে দুজন আন্দোলনকারী নিহত হয়। পরে জানতে পারি, ওই দিন চানখাঁরপুল এলাকায় পুলিশের গুলিতে আনাস, ইসমামুল ও ইয়াকুবসহ ছয়জন আন্দোলনকারী নিহত হয়।

এর আগে সোমবার (০৬ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এক সপ্তাহের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটবে। তিনি বলেন, এ সপ্তাহের মধ্যে বেশ অনেকগুলো ঘটনা ঘটবে। আজকে এ ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না।

তাজুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে আলোচিত গুমের কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন চলতি সপ্তাহের মধ্যেই দাখিল করা হবে। বিচারে দেরি নিয়ে উদ্বেগ প্রকাশকারীদের উদ্দেশে তিনি বলেন, তদন্তের জন্য যে সময় প্রয়োজন ছিল, তা শেষ হয়েছে। এখন একের পর এক মামলার ফরমাল চার্জ দাখিল করা হচ্ছে। বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এবং অনেক মামলা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তাই জনগণের প্রত্যাশিত সময়ের মধ্যেই এই মানবতাবিরোধী অপরাধীদের বিচার সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।

ওবায়দুল কাদেরের মামলা প্রসঙ্গে তিনি বলেন, সব মামলা একসঙ্গে হবে না। ধাপে ধাপে সব মামলা এগোচ্ছে। প্রতিটি মামলাই ম্যাচিউর পর্যায়ে রয়েছে। সময়মতো সবকিছুর ফলাফল পাওয়া যাবে। কেউ দায় এড়িয়ে যাবেন— এমন আশা করা বৃথা। ন্যায়বিচার তার নিজস্ব গতিতে চলবে।

গুমের মামলার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, এগুলো জটিল মামলা। তাই প্রতিটি খুঁটিনাটি বিষয় যাচাই করা হচ্ছে। সব মামলা শেষ না হলেও প্রধান কয়েকটির তদন্ত প্রতিবেদন এই সপ্তাহেই দাখিল হবে ইনশাআল্লাহ।

শেখ হাসিনা এ মামলার প্রধান আসামি কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, বাকিটা খুব শিগগিরই দেখতে পাবেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১০

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১১

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১২

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১৩

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৪

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৫

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৬

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৭

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৮

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৯

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

২০
X