কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

বাংলা ভাষায় ব্যাংকাসুরেন্সের প্রথম বই ‘বাংলাদেশে ব্যাংকাসুরেন্স’

ছবি : সৌজন্য
ছবি : সৌজন্য

দেশের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তায় এবং একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে বিমার বহুমুখী ভূমিকা রয়েছে। বিমা খাতের উন্নয়ন ও সম্প্রসারণে বিপণন ব্যবস্থা বহুমুখীকরণের লক্ষ্যে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বাংলাদেশে করপোরেট এজেন্ট হিসেবে ব্যাংকের মাধ্যমে বিমা পণ্য বিপণনের উদ্যোগ গ্রহণ করেছে। ব্যাংকের মাধ্যমে বিমা বিক্রয়ের এক অভিনব পদ্ধতির নাম ব্যাংকাসুরেন্স।

ব্যাংকাসুরেন্সের মাধ্যমে ব্যাংক ও বিমাকারীর যৌথ প্রচেষ্টায় গ্রাহকরা দ্রুত ও নির্ভরযোগ্য বিমা সেবা গ্রহণ করতে পারবে। যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানি, স্পেন, নেদারল্যান্ডসের মতো দেশের ব্যাংকগুলো নিজস্ব পণ্যের পাশাপাশি বিমাপণ্যও বিক্রি করে এবং বাংলাদেশেও এর বিশাল সম্ভাবনা রয়েছে।

দেশের স্বনামধন্য বিমা প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ও গবেষণা বিভাগের প্রধান হিসেবে কর্মরত মো. মাহমুদুল ইসলাম তার নিয়মিত লেখনী ও প্রশিক্ষণের মাধ্যমে বিমা শিল্পের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ‘বাংলাদেশে ব্যাংকাসুরেন্স’ বইটি তার লেখা ১০ম বই।

বইটির লেখক মাহমুদুল ইসলাম বলেন, বাংলা ভাষায় প্রথম ব্যাংকাসুরেন্সবিষষক বই ‘বাংলাদেশে ব্যাংকাসুরেন্স’। এই বইটি এমনভাবে লেখা হয়েছে যাতে ব্যাংক ও ইন্স্যুরেন্সে সম্পৃক্ত কর্মী-কর্মকর্তারা উপকৃত হবার পাশাপাশি যারা ব্যাংকাসুরেন্সে ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য বিশেষ সহায়ক হয়।

এ ছাড়াও বইতে বিশেষ কিছু বিষয়ে আলোকপাত করা হয়েছে, যাতে প্রতিযোগিতামূলক বাজারে ব্যাংক ও বিমা কর্মকর্তা উভয়ে নিজ নিজ অবস্থানে পেশাগত সাফল্য দেখাতে পারে। লেখক বলেন, ‘বাংলাদেশে ব্যাংকাসুরেন্স’ সবার সংগ্রহে রাখার মতো একটি বই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১০

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১১

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১২

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৩

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৪

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

১৫

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

১৬

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১৭

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

১৮

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১৯

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

২০
X