বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৬ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

কোহলির ছক্কায় ভাঙল স্টেডিয়ামের দেয়াল

বিরাট কোহলির ছক্কায় ভেঙে যায় দেয়াল। ছবি : সংগৃহীত
বিরাট কোহলির ছক্কায় ভেঙে যায় দেয়াল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ-ভারতের প্রথম টেস্টের ভেন্যু চেন্নাইয়ে এমএ চিদাম্বরম স্টেডিয়াম। আগামী বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। এ জন্য এই স্টেডিয়ামে প্রস্তুতিতে ব্যস্ত ভারতীয় ক্রিকেট দল।

নেটে সময় কাটাচ্ছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। একই সঙ্গে বল হাতে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন জসপ্রিত বুমরা, রবিচন্দ্রন অশ্বিনরা। নেট ব্যাটিংয়ে একটু বাড়তি সময় ব্যয় করছেন কোহলি। কারণ প্রায় ৮ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরছেন ভারতীয় এ তারকা ব্যাটার। রক্ষণাত্মক খেলার পাশাপাশি অনুশীলনে চার-ছক্কাও হাঁকাচ্ছেন তিনি।

টাইমিং দেখে বোঝা যাচ্ছে প্রস্তুতিটা সত্যিই খুব ভালো হচ্ছে তার। নেটে ব্যাটিং অনুশীলনের সময় তো তার মারা ছক্কায় বলের আঘাতে ফুটো হয়ে গেছে এমএ চিদাম্বরম স্টেডিয়ামের একটি দেয়াল।

ভারতের সাবেক অধিনায়কের সেই শটের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। নানা রকম ইতিবাচক মন্তব্য করছেন নেটিজেনরা। ইন্টারনেট ব্যবহারকারী একজন লিখেছেন- চিপকে (চেন্নাইয়ের যেখানে এমএ চিদাম্বরম স্টেডিয়ামের অবস্থান) অনুশীলন সেশনে ছক্কা মেরে বিরাট কোহলি দেয়াল ভেঙে ফেলেছেন।’ আরেকজন লিখেছেন, ‘গোট (সর্বকালের সেরা) শাসন করতে আসছেন।’

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে খেলেননি ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজ। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরলেও তার ব্যাটে ছিল না রান। বাংলাদেশের বিপক্ষে এ সিরিজে রানে ফিরতে জোর প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন কোহলি।

আসন্ন এ সিরিজে মাইলফলক স্পর্শ করার সুযোগ কোহলির। ২৭ হাজার আন্তর্জাতিক রান পূরণ করতে তার দরকার আর মাত্র ৫৮। এ রান করতে পারলে শচিন টেন্ডুলকারকে পেছনে ফেলে দ্রুততম ২৭ হাজার রান করার রেকর্ড গড়বেন ভারতের সাবেক অধিনায়ক।

ব্যস্ত সূচি রয়েছে ভারতের। আগামী চার মাসে রোহিত-কোহলিরা মোট ১০টি টেস্ট খেলবে, যা দিয়ে নির্ধারিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের ভাগ্য। এর মধ্যে ঘরের মাঠে খেলতে হবে পাঁচ টেস্ট।

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধেও ঘরের মাটিতে খেলবে তারা। বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় দল। সেখানে অজিদের বিপক্ষে খেলবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X