স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০৪:৩৩ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বিমানবন্দরে বিড়ম্বনার শিকার হাতুরুসিংহে

বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাতুরুসিংহে। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাতুরুসিংহে। ছবি : সংগৃহীত

গত সপ্তাহে আফগানিস্তানের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ শেষ করেছে বাংলাদেশ। আপাতত এশিয়া কাপের আগে আর কোনো খেলা নেই সাকিব-লিটনদের। তা ছাড়া বিশ্বকাপের কন্ডিশনিং ক্যাম্প দেরিতে শুরু হওয়ায় প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ছুটি কাটাতে যান অস্ট্রেলিয়ায়। সেখানে গিয়ে বিমানবন্দরে চরম ভোগান্তি পোহাতে হয়েছে তাকে।

অস্ট্রেলিয়ার সর্ববৃহৎ বিমান সংস্থা ‘ভার্জিন অস্ট্রেলিয়া’ বিমান সংস্থার ফ্লাইটে উঠার আগেই বিড়ম্বনার শিকার হন বাংলাদেশের ক্রিকেট গুরু। বিমান উড়াল দেওয়ার কয়েক ঘণ্টা আগেই ফ্লাইট বাতিল করে অস্ট্রেলিয়ান বিমান সংস্থাটি। এমনকি যাত্রীদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা পর্যন্ত করেনি। ফলে বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় সেদিনের বিমান যাত্রা বাতিল হয়ে যায় হাতুরুর।

অবশ্য পরদিনই বিমানের ফ্লাইট পেয়েছেন হাথুরুসিংহে। এবারও সময়মতো উড়াল দিতে পারেনি বাংলাদেশের প্রধান ক্রিকেট কোচ। তবে বিড়ম্বনা তখনো শেষ হয়নি। এবার নিজের ব্যাগ হারিয়ে ফেলেছেন হাতুরু।

বিমানযাত্রার ভোগান্তি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাথুরুসিংহে লিখেছেন, ‘ভার্জিন অস্ট্রেলিয়া বিমান সংস্থায় সবচেয়ে বাজে অভিজ্ঞতার শিকার হলাম। বিমান উড়াল দেওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে একই দিনে কোনো ধরনের বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়নি। অবশেষে পরদিন বিমানে উঠতে পারলাম, সেটাও অনেক দেরিতে ছেড়েছে। বিড়ম্বনার বিমান ভ্রমণের শেষটা হয়েছে নিজের ব্যাগ হারিয়ে...।’

হাথুরু বিমানে চড়ে কোথায় যাচ্ছিলেন, সে ব্যাপারে কিছু লিখেননি। তবে ছুটি শেষ করে দ্রুতই বাংলাদেশে ফিরবেন চন্ডিকা হাতুরুসিংহে। শিগগিরই এশিয়া কাপের প্রাথমিক দল নিয়ে কন্ডিশনিং ক্যাম্প শুরু করবেন ৫৫ বছর বয়সী লঙ্কান কোচ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

মেসিকে নিয়ে ইয়ামাল / তার কথাগুলো আমার স্বর্ণের মেডেলটির মতোই মূল্যবান

আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

এইচএসসি পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, গুজবে কান না দেওয়ার আহ্বান

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

জিয়াউর রহমান হত্যা / গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

আর সংসদ অভিমুখে মিছিল করবে না ‘ককরোচ পার্টি’

কাতারের উপহার / নতুন এয়ারফোর্স ওয়ানকে আরও শক্তিশালী করা হবে: ট্রাম্প

ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা

সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি

১০

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

১১

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

১২

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

১৩

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

১৪

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

১৫

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৬

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

১৭

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৮

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

১৯

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

২০
X