ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

২০২৭ সালের প্রস্তুতি নিতে চান জয়

মাহমুদুল হাসান জয়। ছবি : সংগৃহীত
মাহমুদুল হাসান জয়। ছবি : সংগৃহীত

দেড় মাসের সফরে অস্ট্রেলিয়ায় বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) বিভাগের খেলোয়াড়রা। জাতীয় দলে আছেন কিংবা জাতীয় দলে আসবেন এ ধরনের খেলোয়াড়দের সেখানে ক্যাম্প করতে পাঠাচ্ছে বিসিবি।

ওই ক্যাম্পে দুটি চার দিনের ও তিনটি ওয়ানডে ম্যাচও আছে। এ ছাড়াও একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলবে এইচপি দল। আজ টুর্নামেন্টের উদ্দেশে রওনা দেওয়ার আগে এইচপি দলের খেলোয়াড় মাহমুদুল হাসান জয় জানিয়েছেন, ২০২৭ সালে অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি নিতে চান তারা।

বাংলাদেশের টেস্ট দলের অন্যতম সদস্য জয়। এইচপি দলের সঙ্গে এবার অস্ট্রেলিয়া সফরে গেলেও তার চোখে মূলত জাতীয় দল। ২০২৭ সালে অস্ট্রেলিয়াতে টেস্ট খেলতে যাবে বাংলাদেশ।

সে সফরকেই প্রস্তুতি রাখতে চান এই ওপেনার, ‘আমরা এখানে যে গ্রুপটা আছি, কারোরই অস্ট্রেলিয়া সফর করা হয়নি। এটা প্রথম সফর। এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সফর। ২০২৭ সালে একটা টেস্ট সিরিজ আছে, সেটার জন্যও ভালো একটা প্রস্তুতি হবে।’

চার দিনের ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন জয়। লক্ষ্য নিয়ে তিনি বলেন, ‘ব্যক্তিগত লক্ষ্য অধিনায়ক হিসেবে দলে যে কম্বিনেশন আছে সিরিজ জেতার লক্ষ্য থাকবে। আমরা ছোট থেকে একসঙ্গে আছি। আমাদের অনূর্ধ্ব-১৯ এর কয়েকজন আছে। জাতীয় দলের কয়েকজন আছে। ওই হিসেব করলে আমাদের কম্বিনেশনটা খুব ভালো হবে। আমরা খুব উপভোগ করে ক্রিকেট খেলতে পারব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে চলন্ত স্লিপার বাসে আগুন, নিহত ৭

টানা দরপতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম

টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের গাছ কাটলেন প্রধান শিক্ষক

সামনে নরওয়ে জুজু! যাদের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল

ঝড় থামতেই ইকুয়েডরের জালে তাণ্ডব চালাল মেক্সিকো, প্রথমার্ধেই দুই গোল

সৌদিতে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট নবায়নের সময়সীমা নির্ধারণ

এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

গোল্ডেন বুটের দৌড়ে কে এগিয়ে, মেসি না এমবাপ্পে

সিলেটে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন

নামে ২০ শয্যা হাসপাতাল, নেই একটি বেডও

১০

বিশ্বকাপ ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বিদায় নিলেন ডাচ কোচ

১১

আলোচনায় অগ্রগতি না হলেও যুক্তরাষ্ট্র শক্ত অবস্থানে থাকবে: জেডি ভ্যান্স

১২

বিশ্বকাপে নতুন ইতিহাস / মেসির কাঁধে শ্বাস ফেলছেন এমবাপ্পে

১৩

ঝড়ের কবলে মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ / সড়ক পরিদর্শনে ইউএনও, নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ

১৫

ব্রিজে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি, ভেঙে দিল উপজেলা প্রশাসন

১৬

১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

চট্টগ্রামে ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৮

নিহত তিন বাংলাদেশির স্মরণে রোমে মোমবাতি প্রজ্বলন

১৯

হলি আর্টিজান হামলার এক দশক: রক্তাক্ত সেই রাতের স্মৃতি অমলিন

২০
X