ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ০৬:৫৭ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৪, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

আফিফ কত দিন ধারাবাহিকভাবে খেলেছেন, প্রশ্ন নির্বাচকের

আফিফ হোসেন। ছবি : সংগৃহীত
আফিফ হোসেন। ছবি : সংগৃহীত

২০১৮ সালে টি-টোয়েন্টি ও দুই বছর পর ওয়ানডেতে জাতীয় দলে অভিষেক হয়েছিল আফিফ হোসেন ধ্রুবের। দুই সংস্করণ মিলিয়ে ১০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়েছে তার।

এর মধ্যে টি-টোয়েন্টি ৬৯টি ও ওয়ানডে ৩১টি। তবে আফিফের ৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার হিসাবে সংখ্যাটা খুব একটা বেশি নয় বলে মনে করেন জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার।

আফিফ কতদিন ধারাবাহিকভাবে ম্যাচ খেলেছেন, সে প্রশ্নও করেছেন তিনি। আজ এইচপি দলের অস্ট্রেলিয়া সফরের আগে সাংবাদিকদের এমনটাই বলেছেন তিনি।

২০২৩ সালের নিউজিল্যান্ড সফরের পর থেকেই জাতীয় দলের হয়ে আর খেলা হয়নি আফিফের। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলের সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে ছিলেন তিনি।

দলের কেউ চোট বা কোনো সমস্যায় ছিটকে না যাওয়াতে এবারও খেলা হয়নি তার। হান্নান সেকথা মনে করিয়ে বলেন, ‘সাম্প্রতিক অতীত যদি আপনি দেখেন, আফিফ কিন্তু আন্তর্জাতিক ম্যাচ থেকে দূরে রয়েছে। যদিও বিশ্বকাপে গিয়েছিল, কিন্তু ম্যাচ খেলার সুযোগ হয়নি।’

এবার তিনি আফিফের ক্যারিয়ার তুলে ধরে প্রশ্ন করেন, ‘আফিফের ক্যারিয়ারটা যদি দেখি, কতদিন সে ধারাবাহিকভাবে ম্যাচ খেলে গিয়েছে?’

হান্নানের মতে আরও বেশি ম্যাচ খেলার কথা ছিল আফিফের, ‘ছয়-সাত বছরে একটা খেলোয়াড়ের ম্যাচ সংখ্যা কিন্তু আরও অনেক বেশি হওয়ার কথা। সেখানে কিন্তু আফিফের ম্যাচ সংখ্যা কি আসলেই এতটা? এসব কিছু বিচার-বিশ্লেষণ করেই নির্বাচন (এইচপিতে) করার চেষ্টা করেছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘গোমতীর পানি বাড়তাছে হুনলেই বুকটা মুচড় দিয়া ওডে’

টানা বর্ষণে পটুয়াখালীতে জনদুর্ভোগ, বাড়ছে দুশ্চিন্তা 

মেসিদের মুখোমুখি হওয়ার আগে বড় সুখবর পেল সুইজারল্যান্ড

‘আপনার ছেলে ডিবির হাতে’—এক কলেই দুই লাখ টাকা খোয়ালেন তিন শিক্ষক

রাজধানীর ২ স্থানে বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৪

খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের

৮ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

নিখোঁজের দুদিন পর মিলল কিশোরের মরদেহ

বন্যার পানিতে নৌকাডুবে ২ বোনের মৃত্যু

পারিবারিক অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যবসায়ীর

১০

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার

১১

চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবক নিহত

১২

আমি চাই আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক: নেতানিয়াহু

১৩

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষাও স্থগিত

১৪

চট্টগ্রামের দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা জানালেন মাহ্দী আমিন

১৫

স্ত্রীর গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ

১৬

‘জন নায়াগান’ / কঠিন শর্তে মিলল সেন্সরের ছাড়পত্র

১৭

হাসপাতালের জনবল সংকট দ্রুত সমাধান করা হবে: প্রতিমন্ত্রী টুকু

১৮

কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল

১৯

ঢাকায় গাইবেন আতিফ আসলাম, টিকিট বিক্রি শুরু

২০
X