কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

কোটা আন্দোলন নিয়ে তামিমের স্ট্যাটাস

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

কোটা আন্দোলন নিয়ে সরব হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। মুশফিক মিরাজের পর এবার এ ইস্যুতে মুখ খুলেছেন তামিম ইকবাল। সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে নিজের অবস্থানের জানান দিয়েছেন তিনি।

বুধবার (১৭ জুলাই) রাতে নিজের ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস দেন তিনি।

পোস্টে তামিম ইকবাল লিখেন, ‘আপনারা জানেন, বড় ভাইয়ের অসুস্থতায় আমার পরিবারের একটা কঠিন সময় যাচ্ছে। আমিও দেশের বাইরেই আছি। তবে দেশে যা হচ্ছে, তা জেনে মনটা আরও অস্থির হয়ে উঠেছে।’

তিনি লিখেন, ‘কোনো র'ক্ত'পা'ত, কোনো মৃ'ত্যুই কাম্য নয়। তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাই কোনো সং'ঘা'ত নয়, আলোচনায় সমাধান হোক। এই অস্থিরতা দ্রুত কেটে যাক। দেশ ও দেশের মানুষ ভালো থাকুক।’

কোটা ইস্যুতে বুধবার (১৭ জুলাই) সকালে সর্বপ্রথম পোস্ট দেন বাংলাদেশ ক্রিকেট দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। এরপর কোটা আন্দোলনের প্রতি নিজের শক্ত অবস্থান জানান দিয়েও পোস্টটি ডিলেট করে দেন জাতীয় নারী দলের ক্রিকেটার রুমানা আহমেদ।

এ ছাড়া কোটা আন্দোলনের পক্ষে নিজেদের অবস্থান জানান দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন দেশসেরা আর্চার রোমান সানা, তরুণ ক্রিকেটার তানজিম হাসান তামিম, আফিফ হোসেন ধ্রুব ও আকবর আলী।

নিজের ভেরিফাইড পেজে মিরাজ লিখেন, ‘আসসালামু আলাইকুম। শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয়, তবে শিক্ষার্থীরা হলো হৃৎপিণ্ড। আমি চাই না আর রক্ত ঝরুক, খালি হোক কোনো মায়ের কোল। শান্তি চাই, শান্তি চাই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বাচল প্লট দুর্নীতি : / শেখ হাসিনা-টিউলিপসহ ১৮ জনের রায় আজ

মেহেরপুর / ভোটাধিকার প্রয়োগের সুবিধা নিচ্ছেন না কারাবন্দি আ.লীগের নেতারা

তুরস্কে পৃথক দুর্ঘটনায় নিহত ১৬

আসছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে ৮ ডিগ্রিতে

সংকট ও সৃজনশীলতা : গাজার তরুণদের বেঁচে থাকার লড়াই

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

সেনাবাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

ভারত ম্যাচ বয়কটে কী শাস্তি পেতে পারে পাকিস্তান 

নাগরিকত্ব আইনে পরিবর্তন আনছে ইতালি

১০

ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ

১১

৫৪ বছর পর সংসদ নির্বাচনে ২ নারী প্রার্থী

১২

ব্যাংক এশিয়ায় চাকরি, আবেদনে নেই বয়সসীমা

১৩

আজ খুলনা-যশোরে যাচ্ছেন তারেক রহমান

১৪

আগুনে পুড়ল বিদ্যালয়

১৫

শিক্ষক-কর্মচারীদের এমপিও অর্থ পরিশোধে নতুন নির্দেশনা

১৬

সুইজারল্যান্ডে বারে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৪১

১৭

নির্বাচিত হলে ক্রীড়াঙ্গন নিয়ে বড় পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি : আমীর খসরু

১৮

হরমুজ প্রণালিতে মহড়া নিয়ে নতুন তথ্য দিল ইরান

১৯

সকাল থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 

২০
X