স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ

মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত
মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত

কোটাবিরোধী আন্দোলন নিয়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। সে তালিকায় সিনিয়রদের চেয়ে তরুণ ক্রিকেটদের সংখ্যায়। সে তালিকায় যুক্ত হয়েছে জাতীয় দলের আরেক ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের নাম।

কোটাবিরোধী আন্দোলনে উত্তাল পুরো দেশ। মঙ্গলবার (১৬ জুলাই) দেশের বিভিন্ন স্থানে ঘটে সংঘর্ষের ঘটনা। এতে ৬ জন নিহতসহ আহত হয়েছেন অনেকে। স্বশরীরে অংশ না নিলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে কোটাবিরোধী আন্দোলনের প্রতি নিজেদের সংহতি প্রকাশ করেন তারকা ক্রীড়াবিদরা।

বুধবার (১৭ জুলাই) সকালে সর্বপ্রথম পোস্ট দেন বাংলাদেশ ক্রিকেট দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। এরপর কোটা আন্দোলনের প্রতি নিজের শক্ত অবস্থান জানান দিয়েও পোস্টটি ডিলেট করে দেন জাতীয় নারী দলের ক্রিকেটার রুমানা আহমেদ।

এ ছাড়া কোটা আন্দোলনের পক্ষে নিজেদের অবস্থান জানান দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন দেশসেরা আর্চার রোমান সানা, তরুণ ক্রিকেটার তানজিম হাসান তামিম, আফিফ হোসেন ধ্রুব ও আকবর আলী।

এবার ফেসবুকে পোস্ট দিয়ে সে তালিকায় যুক্ত হয়েছেন মেহেদী হাসান মিরাজ। নিজের ভেরিফাইড পেজে মিরাজ লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয়, তবে শিক্ষার্থীরা হলো হৃৎপিণ্ড। আমি চাই না আর রক্ত ঝরুক, খালি হোক কোনো মায়ের কোল। শান্তি চাই, শান্তি চাই।’

এর আগে আর্চারিতে দেশকে বেশ কয়েকটি সাফল্য এনে দেওয়া রোমান সানা তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। সেখানে লেখা, ‘শুধু কোটা নয়, পুরো দেশটাই সংস্কারের প্রয়োজন।’

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলীও সরব। ইন্সটাগ্রামে এক পোস্টে তিনি লিখেছেন, ‘কিছু না, ঘৃণা।’ এর আগে তার বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য তাওহীদ হৃদয় ও শরীফুল ইসলাম কোটাবিরোধী আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছিলেন। বুধবার মুখ খুলেছেন আরেক যুব বিশ্বকাপজয়ী দলের সদস্য তানজিদ হাসান তামিম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে তিনি লিখেছেন, ‘টেকনাফ থেকে তেঁতুলিয়া কোনো রাজপথ আর আমার ভাই-বোনের রক্তে রঞ্জিত না হোক। সঠিক পদক্ষেপ ও যৌক্তিকতা বজায়ে রেখে সবকিছুর সমাধান হোক।’

এ সময় তিনি বাংলাদেশ জাতীয় পতাকা ও লাভ ইমোজি ব্যবহার করেন। আপাতত জাতীয় দলের বাইরে থাকা আফিফ হোসেন ধ্রুব তার পোস্টে লিখেছেন, ‘দেশটা আমাদের সবার। আমরা শান্তিতে বিশ্বাসী, অশান্তিতে নয়। আমার কোনো ভাই-বোনের রক্ত আর না ঝরুক। যৌক্তিকভাবে চলমান সংকট নিরসন হোক। চলমান পরিস্থিতি দ্রুতই শান্তিতে রূপ নিবে। স্বাভাবিক হয়ে যাবে সবকিছু, এমনটাই আশা রাখি।’

আরেক তরুণ ক্রিকেটার নাঈম শেখ লিখেছেন, ‘ছাপ্পান্ন হাজার বর্গমাইলের লাল-সবুজের পতাকা আমার ভাই-বোনদের রক্তে আর রক্তিম না হোক। যৌক্তিক সমাধানের মাধ্যমে চলমান সংকট নিরসন হোক, তারুণ্য তার প্রাণ ও উদ্যম ফিরে পাক।’

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয়, ইরান নির্ধারণ করবে: তেহরান

অচল খুচরা টাকা  / টাঙ্গাইলে ১-৫ টাকা নোটের বদলে ধরিয়ে দেওয়া হচ্ছে চকলেট

আর্জেন্টিনার কোচকে মিথ্যাবাদী বললেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি

স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় যে ১২ খাবার

সবজির দাম নাগালের বাইরে, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

রাকসুর জিএস আম্মারের ওপর হামলার অভিযোগ

একসঙ্গে ৯৩ শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারকে পদায়ন

‘জেলেনস্কিকে অবশ্যই ইরানি জাহাজে হামলার পরিণতি ভোগ করতে হবে’

দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল অটোরিকশাচালকের

১০

হলিউডে পা রোনালদোর, কোন চরিত্রে?

১১

প্রেম করে দ্বিতীয় বিয়ে, তালাক দেওয়ায় যে কাণ্ড ইউপি সদস্যের

১২

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

১৩

খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারিদের গোলাগুলি, আগ্নেয়াস্ত্র ও ভারতীয় রুপি উদ্ধার

১৪

সময় বেঁধে সিএনজি স্টেশন মালিকদের কর্মসূচি প্রত্যাহার

১৫

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

১৬

বিশ্বকাপ ফাইনালের রেফারির হঠাৎ অবসর

১৭

মন্তব্যকারীদের অফিসে এসে কথা বলার আহ্বান ওমর সানীর

১৮

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

১৯

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

২০
X