বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৪, ০৬:৩২ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৪, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

অস্থিরতার মধ্যে ঢাকায় শান্তদের ক্যাম্প

ফিটনেস টেস্টের সময় ক্রিকেটাররা। পুরোনো ছবি
ফিটনেস টেস্টের সময় ক্রিকেটাররা। পুরোনো ছবি

বিশ্বকাপের পর ছুটিতে ছিলেন ক্রিকেটাররা। এরপর কয়েকজন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গেলেও বাকিরা ছিলেন দেশে। তাদের মধ্যে কয়েকজন ছিলেন চট্টগ্রামে বাংলা টাইগার্সের প্রোগ্রামে। তবে এবার আনুষ্ঠানিকভাবে পাকিস্তান সফরের প্রস্তুতি নিতে যাচ্ছেন নাজমুল হোসেন শান্তরা। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসে পাকিস্তান সফরে যাবে তারা। সফর সামনে রেখে আগামীকাল ফিটনেস টেস্ট ও দলীয় অনুশীলন শুরু করতে যাচ্ছেন তারা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে থাকবেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে থেকে শুরু করে কোচিং স্টাফের বাকি সদস্যরাও।

পাকিস্তান সফর সামনে রেখে ফিটনেস টেস্টের আয়োজন করেছে বিসিবি। শনিবার ভোর ৬টায় থেকে ৬টা ৩০ মিনিট পর্যন্ত বঙ্গবন্ধু স্টেডিয়ামে হবে ফিটনেস পরীক্ষা। ক্যাম্পে অংশ নেওয়া সব ক্রিকেটারকে উপস্থিত থাকতে বলা হয়েছে। এই ক্যাম্পের মাধ্যমে ক্রিকেটারদের ফিটনেস রুটিন ঠিক করে দেবেন ট্রেনাররা।

অনুশীলন সামনে রেখে ঢাকায় এসেছেন জাতীয় দলের প্রধান কোচ হাথুরুসিংহে। শুক্রবার রাত ১১টায় ইংল্যান্ড থেকে এসে পৌঁছানোর কথা স্পিন বোলিং কোচ মোস্তাক আহমেদের। দলের সঙ্গে ফিটনেস টেস্টে না থাকলেও অনুশীলনের সময় থাকবেন কোচিং স্টাফের সদস্যরা। শনিবার সকাল ১০টা থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে হবে অনুশীলন ক্যাম্প। যদিও দেশের পরিস্থিতি বিবেচনা করে সব কিছু পর্যবেক্ষণে রাখছেন বলে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সার্জেন্ট সেলিমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিশুর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মা ও সৎ বাবার দিকে

নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে মামলা, আসামি শতাধিক

এইচএসসিতে নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

হলে ছাত্রদল নেতার সিট দখল ও মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

টানা বর্ষণে পেকুয়ায় জনজীবন স্থবির, প্লাবিত অন্তত ২০ গ্রাম

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

চবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

সালমান খানের নতুন লুক ভাইরাল, ভক্তদের উচ্ছ্বাস

আবারও শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনার ঘোষণা

১০

ভারতে পালানোর সময় ঝিনাইদহ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

১১

বিশ্বকাপ জিতবে কোন দেশ, সবশেষ ভবিষ্যদ্বাণীতে জানাল সুপার কম্পিউটার

১২

নতুন দায়িত্বে ৭ মন্ত্রী

১৩

মার্কিন হামলায় ইরানের ৮ সেনা নিহত

১৪

ঝুঁকি নিয়ে পাহাড়ে অবস্থান করা দুঃখজনক: চসিক মেয়র

১৫

এসআইয়ের বিরুদ্ধে মামলা করায় বাদীকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

১৬

ইবি ছাত্রদলের আহ্বায়ক মিথুন, সদস্য সচিব রাফিজ

১৭

জলাবদ্ধ বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখার নির্দেশ চট্টগ্রামে

১৮

বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু 

১৯

র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা

২০
X