স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০১:০৫ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৪, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ায় শুভসূচনা এইচপির

বাংলাদেশের দুই ব্যাটার। ছবি : সংগৃহীত
বাংলাদেশের দুই ব্যাটার। ছবি : সংগৃহীত

জয় দিয়ে অস্ট্রেলিয়ায় ৯ দল নিয়ে হওয়া টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে শুভসূচনা করেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। ডারউইনে মেলবোর্ন রেনেগেডস একাডেমির বিপক্ষে ৭৭ রানের বড় জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

রোববার সকালে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান করে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। জবাবে ১৫.২ ওভারে মাত্র ৯৩ রানে অলআউট হয় মেলবোর্ন রেনেগেডস।

জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার নিয়ে গঠিত হয় বাংলাদেশের এইচপি দল। তরুণ জিশান আলমের সঙ্গে ওপেনিংয়ে নামেন জাতীয় দলের নিয়মিত ওপেনার তানজিদ হাসান তামিম। ব্যর্থ হন দুই ওপেনার।

তানজিদ (১৭) ও জিশান (১০) আউট হয়ে সাজঘরে ফেরেন। ৩ নম্বরে ব্যাট করতে নেমে ৬৯ রানের ইনিংস খেলেছেন পারভেজ হোসেন ইমন। প্রথম বলে আউট হন আফিফ হোসেন। শেষ দিকে অধিনায়ক আকবর আলীর ২১ ও আবু হায়দার রনি ১৩ রান করেন।

জবাবে মেলবোর্ন রেনেগেডসের ব্যাটারদের দাঁড়াতে দেননি বাংলাদেশের বোলাররা। পেসার রিপন মণ্ডল ও স্পিনার রকিবুল হাসান নেন ৩টি করে উইকেট। আর ২টি করে উইকেট নেন আবু হায়দার ও আলিস আল ইসলাম।

সোমবার (১২ আগস্ট) নিজেদের দ্বিতীয় ম্যাচে তাসমানিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৪ কিলোমিটার সংস্কারের অপেক্ষায়

ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

সাবেক সতীর্থের চোখে মেসি: কোন জাদুতে তিনি সবার চেয়ে আলাদা

শিশু-নারীর সুরক্ষায় জাতিসংঘের নেতৃত্বে বৈশ্বিক ঋণ-সহায়তা কাঠামোর আহ্বান

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত ২

চার জেলায় ব্যাংক খোলা আছে আজ

প্রিয় দলকে জেতাতেই হবে / ফাইনালের আগে সমর্থকদের ঘরে ঘরে কুসংস্কার

আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে স্পেন কোচের ‘একমাত্র ভয়’ কী নিয়ে

ডুবে মারা গেলেন রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি

১০

পাকিস্তানে ফের বাড়লো জ্বালানির দাম

১১

হাতের টানেই গুঁড়ো হচ্ছে নির্মাণাধীন স্টেডিয়ামের ঢালাই, প্রতিবাদ করায় হামলা

১২

মধ্যপ্রাচ্যে ভ্রমণ নিয়ে নতুন সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

১৩

বহু বছর ধরে অচল থাকা ইরাক-সিরিয়া তেল পাইপলাইন সচলে সমঝোতা

১৪

ডেমরার পুলিশ লাইনে পুলিশ সদস্যের ‘আত্মহত্যা’, থানায় মামলা

১৫

বন্যার সময় আসতে না পারায় এলাকাবাসীর কাছে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ফাইনালে ইয়ামালকে নিয়ে বিশেষ ছক কষেছেন মেসি

১৭

চাকরিজীবীদের জন্য এক মাসে দুই দফায় ছুটি নিয়ে সুখবর

১৮

প্রধানমন্ত্রীর কাছে সাবেক যুবদল নেতার খোলা চিঠি

১৯

সাতসকালে ইরানের ১০ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল জর্ডান

২০
X