ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ১১:৪৬ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ১২:২৫ এএম
অনলাইন সংস্করণ

পদত্যাগ করতে রাজি পাপন

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পুরোনো ছবি
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পুরোনো ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে হওয়া গণঅভ্যুত্থানের পর থেকেই খোঁজ নেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। এতে স্থবির হয়ে পড়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাও। বিষয়টি নিয়ে ইতোমধ্যে তার পদত্যাগের দাবিও উঠে। অবশেষে বিসিবি সভাপতির পদ থেকে সরে দাঁড়াতে সম্মত হয়েছেন নাজমুল হাসান পাপন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে বোর্ডের বেশ কয়েকটি বিশ্বস্ত সূত্র কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, সভাপতির পদ ছাড়তে প্রস্তুত নাজমুল হাসান পাপন।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, কোনো জরুরি কারণে সভাপতিকে সরে যেতে হলে প্রথমে বোর্ড সভা ডাকতে হবে। সেখানে তিনি সশরীরে না থাকলেও হবে। তার অনুমতি নিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা সভা শুরু করতে পারবেন। এরপর সভায় থাকা যেকোনো একজনকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ার সুযোগ থাকবে। তবে তার জন্য আনুষ্ঠানিকভাবে লিখিত আকারে পদত্যাগ পত্র সভায় জমা দিতে হবে বর্তমান সভাপতির।

বোর্ডের একটি সূত্র বলছে, খুব শিগগির পদত্যাগপত্র পাঠাবেন তিনি। এরপর দ্রুতই ডাকা হবে বোর্ড সভা।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে আছেন বিসিবির এই সভাপতি। যতটুকু জানা গেছে, এই মুহূর্তে সস্ত্রীক লন্ডনে অবস্থান করছেন। বোর্ড সভাপতি পাপনসহ বিসিবির আরও ১৩ পরিচালক আত্মগোপনে আছেন বলে খবর।

২০১২ সালে সরকার থেকে মনোনীত হয়ে বিসিবির সভাপতি হয়েছিলেন পাপন। এরপরের বছর নির্বাচনে জয়ী হয়ে টানা ১২ বছর এই পদেই ছিলেন তিনি। আগামী বছর সেপ্টেম্বর পর্যন্ত তার বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের মাঝেই মেসির বউকে বিশেষ উপহার পাঠালেন রোনালদোর বান্ধবী

একসঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগ ছাড়লেন বাবা-ছেলে

সংগঠিত হোন, লড়াই এখনো বাকি: মাহফুজ আলম

মঙ্গলবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন আনিছুর রহমান

ব্রাজিলের পরাজয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সমর্থক

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জীবনীসহ ৩ বই সংরক্ষণের আদেশ বাতিল

অস্ত্রসহ ৪ জনকে আটক করল র‍্যাব

দেশের ১৮ জেলায় রাতের ১টার মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

ভারী বৃষ্টি ও উজানের ঢলে ১৪ জেলায় প্লাবনের শঙ্কা

১০

‘রোনালদো না খেললেই ভালো হতো’

১১

ট্রাম্পের ফোনে বালোগানের নিষেধাজ্ঞা বাতিল, ফুটবল দুনিয়ায় তোলপাড়

১২

দুই দশক পর গাজার শাসনভার ছাড়ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী 

১৩

বোনের বাসা থেকে ভাইয়ের মরদেহ উদ্ধার

১৪

স্পেন খুবই কঠিন প্রতিপক্ষ, তবে আমরাও প্রস্তুত: রোনালদো

১৫

৫ বছরের শিশু ধর্ষণ-হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

১৬

‘আমির খান বারবার বিয়ে করবেন’, কেন বলেছিলেন সালমান

১৭

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি খতমে নবুওয়াতের

১৮

বিদ্যুৎস্পৃষ্ট সন্তানকে বাঁচাতে গিয়েছিলেন বাবা-মা, প্রাণ গেল ৩ জনের

১৯

বিশ্বকাপ মাতানো আর্লিং হালান্ডের অজানা গল্প

২০
X