স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

জাহানারার অভিযোগে যে প্রতিক্রিয়া দিলেন বিসিবি সভাপতি

জাহানারা আলম ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। ছবি : সংগৃহীত
জাহানারা আলম ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। ছবি : সংগৃহীত

জাতীয় নারী দলের সাবেক পেসার জাহানারা আলম সম্প্রতি এক সাক্ষাৎকারে জাতীয় দলে নিজের প্রতি হওয়া নানা ঘটনার কথা প্রকাশ্যে আনেন। এরপর তিনি যৌন হয়রানির মতো গুরুতর অভিযোগ তোলেন কয়েকজন সাবেক নির্বাচক, ইনচার্জ, ম্যানেজার ও কিছু ক্রিকেটারের বিরুদ্ধে। বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে আসায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তা তদন্তের সিদ্ধান্ত নেয়।

এই অভিযোগের বিষয়ে দেশে ফিরে প্রথমবারের মতো মুখ খুলেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানান, অভিযোগ প্রকাশের পরপরই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে।

বুলবুল বলেন, “ভিডিও সাক্ষাৎকারটি দেখার পর আমরা সঙ্গে সঙ্গে একটি তদন্ত কমিটি গঠন করি। একজন বিচারকের নেতৃত্বে কমিটি গঠিত হয়েছে, যারা আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে। বিসিবিতে রিপোর্ট জমা দেওয়ার পর তা জাতীয় ক্রীড়া পরিষদে পাঠানো হবে, এবং সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

তিনি আরও জানান, “কমিটির সদস্যরা অভিজ্ঞ এবং পেশাদার। তারা শুধু জাহানারার অভিযোগই নয়, এর বাইরে আরও যেসব বিষয় উঠে এসেছে, সেগুলোকেও গুরুত্ব সহকারে তদন্ত করবেন।”

ওএসডি করা চার কর্মকর্তার প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, “ওএসডির বিষয়টি এখনও প্রক্রিয়াধীন। প্রয়োজনে তা কার্যকর করা হবে।”

একই সঙ্গে নারী দলের পারফরম্যান্স নিয়েও কথা বলেন তিনি। বুলবুল বলেন, “ইংল্যান্ডের বিপক্ষে মারুফা আক্তারের ইনসুইং দেখে ধারাভাষ্যকাররাও মুগ্ধ হয়েছেন। এবারের বিশ্বকাপে আমাদের দল ভাগ্য অনুকূলে থাকলে সেমিফাইনালেও যেতে পারত। কয়েকটি ম্যাচ খুব কাছাকাছি গিয়েও আমরা হেরেছি।”

নারী ক্রিকেটের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “আগে জাতীয় দলকে প্রশিক্ষণ দেওয়া ছাড়া বিশেষ কিছু ছিল না। এখন আমরা ক্রিকেটকে বিকেন্দ্রীকরণ করছি, যেন প্রত্যেক জেলা ও বিভাগে ছেলে-মেয়ে নির্বিশেষে সবাই সমান সুযোগ পায়। এটা দীর্ঘমেয়াদি পরিকল্পনারই অংশ।”

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১০

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১১

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১২

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৩

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৪

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৫

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৬

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৭

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৮

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৯

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

২০
X