স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ০৩:০৫ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ০৩:২৩ পিএম
অনলাইন সংস্করণ

পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নেননি আহমেদ সাজ্জাদুল

আহমেদ সাজ্জাদুল আলম। ছবি : সংগৃহীত
আহমেদ সাজ্জাদুল আলম। ছবি : সংগৃহীত

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনীত কাউন্সিলর ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করতে বলা হয় দুই অভিজ্ঞ ক্রিকেট সংগঠক জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববিকে।

সোমবার (১৯ আগস্ট) ইমেইলে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন জালাল ইউনুস। তবে পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নেননি আহমেদ সাজ্জাদুল আলম ববি। তার ব্যাপারে এনএসসিকে সিদ্ধান্ত নিতে বলেছেন তিনি।

এ বিষয়ে আহমেদ সাজ্জাদুল জানান, সকালে এনএসসি সচিবের ফোন তিনিও পেয়েছেন। তাকের চায়ের আমন্ত্রণ জানান। এনএসসি সচিব তাকে আরও বলেন সরকার চাচ্ছে বিসিবির কাউন্সিলর এবং পরিচালকের পদ থেকে তিনি যেন পদত্যাগ করেন।

তবে এখনো পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নেননি তিনি। আহমেদ সাজ্জাদুল আলম বলেন, ‘এনএসসি সচিবকে আমি বলেছি, আপনারা আমাকে কাউন্সিলর মনোনীত করেছেন। কাজেই আমার ব্যাপারে আপনাদের কোনো সিদ্ধান্ত থেকে থাকলে আপনারাই আমাকে জানিয়ে দিন।’

তরুণ বয়সে ক্রিকেট সংগঠক হিসেবে কাজ শুরু করেন তিনি। ক্রিকেট বোর্ডে ১৯৮৩ থেকে ১৯৯১ সাল পর্যন্ত টানা দায়িত্ব পালন করেন তিনি। মাঝে সরে গেলেও ২০০৭ সাল থেকে বর্তমান মেয়াদে বোর্ডের পরিচালকের দায়িত্ব পালন করেন তিনি। ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যানও।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১০

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১১

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১২

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৩

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৪

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৫

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৬

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১৮

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১৯

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

২০
X