সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে মুশফিকের অনন্য কীর্তি

মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত
মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে আরেকটি স্মরণীয় দিন যুক্ত হলো। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম করলেন অনন্য এক কীর্তি। আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের অন্যতম অভিজ্ঞ এই ব্যাটার।

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। এতদিন এই সম্মান কেবল তামিম ইকবালের ছিল, এবার তাকে ছুঁলেন মুশফিক।

শুক্রবার (২৩ আগস্ট) পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে মুশফিক এই অনন্য অর্জন করেন। এছাড়াও ১৫ হাজার রানের পাশাপাশি ব্যক্তিগত ৫০ রানও পূর্ণ করেছেন তিনি এটি তার টেস্ট ক্যারিয়ারের ২৮তম ফিফটি। তার দৃঢ় ব্যাটিংয়ে পাকিস্তানের রান পাহাড়ের বিপক্ষে পাল্টা লড়াই করছে বাংলাদেশ।

তৃতীয় দিন শেষে বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ৩১৬ রান, বাংলাদেশ এখনো পাকিস্তানের থেকে ১৩২ রানে পিছিয়ে। তবে মুশফিক ও লিটন দাসের ব্যাটিংয়ে সফরকারীরা এগিয়ে যাচ্ছে।

এদিকে তৃতীয় দিনের শুরুতেই বাংলাদেশ কিছুটা চাপের মুখে পড়ে। জাকির হাসান এবং নাজমুল হোসেন শান্ত দ্রুতই আউট হয়ে ফেরেন। নাসিম শাহর অফস্টাম্পের বাইরে বল তাড়া করতে গিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন জাকির, ১২ রান করে ফেরেন তিনি। শান্তও বড় স্কোর করতে ব্যর্থ হন, ১৬ রানে বোল্ড হয়ে ফেরেন খুররম শেহজাদের বলে।

তবে এরপর দলের হাল ধরেন সাদমান ইসলাম ও মুমিনুল হক। দুজনই ব্যক্তিগত ফিফটি পূর্ণ করেন এবং তাদের ৯৪ রানের জুটি দলকে এগিয়ে নেয়। তবে মধ্যাহ্ন বিরতির পর মুমিনুল ও সাদমান আউট হন।

বাংলাদেশের পরিস্থিতি অবশ্য জটিল হয় সাকিব ১৫ রানে আউট হওয়ার পর। তবে এরপর মুশফিক ও লিটন দাস মিলে ষষ্ঠ উইকেটে দলকে স্থিতিশীল রেখে দিন শেষ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ডা. জনির ত্রাণ বিতরণ

বাড়ির উঠানে খেলার সময় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর বরিশাল সফরের কর্মসূচি

রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা

১০ বছরের খুদে ফুটবলার রওশন যেন আরেক মেসি!

মাদকের টাকা না পেয়ে হত্যার চেষ্টা, ছেলেকে পুলিশের হাতে দিলেন মা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

লোকালয়ে ঢুকে শিয়ালের কামড়, শিশু ও নারীসহ আহত ১৪

ঢাবিতে জলাবদ্ধতা, বিদ্যুৎহীন দুই ছাত্রী হল

বিশ্বকাপে কোন দল কী পরিমাণ অর্থ পাচ্ছে?

১০

অথৈ পানির দিকে অবুঝ দৃষ্টি, মৃত্যুঝুঁকিতে বন্যাকবলিত এলাকার শিশুরা

১১

উত্তরা ব্যাংকের দ্বিতীয় আঞ্চলিক প্রধান সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

১২

স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে মারধরে অন্তঃসত্ত্বার গর্ভের সন্তান নষ্টের অভিযোগ

১৩

বাখরাবাদ গ্যাসের সাবেক কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

১৪

প্রধানমন্ত্রীর নির্দেশে সন্দ্বীপে ত্রাণ দিচ্ছেন বিএনপি নেতা মিল্টন

১৫

রাঙামাটিতে বন্যা পরিস্থিতি ভয়াবহ, পানিবন্দি ৪৫ হাজার মানুষ

১৬

সাতকানিয়ায় পানিবন্দি মানুষের পাশে ছাত্রদল নেতা তৌহিদুল

১৭

চকরিয়ায় বন্যার পানিতে দুজনের মৃত্যু, ২৩ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার

১৮

সিলেটে নদ-নদীর পানি বিপৎসীমার কাছাকাছি, আতঙ্কে বাসিন্দারা

১৯

বহর বাড়াতে ১৪ হাজার কোটি টাকা বিনিয়োগের পথে ইউএস-বাংলা

২০
X