স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ০২:৪৪ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০৩:০২ পিএম
অনলাইন সংস্করণ

সাদমানের ফিফটিতে প্রথম সেশন পার টাইগারদের 

সাদমান ও মুমিনুলে লড়ছে বাংলাদেশ। ছবি : সংগৃহীত
সাদমান ও মুমিনুলে লড়ছে বাংলাদেশ। ছবি : সংগৃহীত

বিনা উইকেটে ২৭ রান নিয়ে রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ দল। আশা ছিল কোন উইকেট না হারিয়েই পাকিস্তানের রানের কাছাকাছি যাওয়া। তবে সেই আশা ভাঙ্গে মাত্র ৪ রান পরেই। এরপর অধিনায়ক শান্তও ফিরলে টাইগারদের আপারও বিপর্যয়ে পড়ার সম্ভাবনা দেখা দেয়। তবে ওপেনার সাদমান ইসলাম ও মুমিনুল হক সেটি হতে দেননি।

শুক্রবার (২৩ আগস্ট) পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ২৭ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ। দলীয় ৩১ রানে জাকির হাসান ও সেট হওয়ার পর দলপতি নাজমুল হোসেন শান্তর উইকেট হারালেও সাদমান ইসলাম ও মুমিনুল হকের ব্যাটে চড়ে প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

জু’মার নামাজের কারণে ৩ ঘণ্টার বর্ধিত সেশনের শেষ বলে নিজের অর্ধশতক পূরণ করেছেন সাদমান, ১২৩ বলে ৫৩ রান নিয়ে অপরাজিত আছেন তিনি। ২০২২ সালের পর প্রথম টেস্ট খেলতে নেমেই ফিফটি করলেন এ বাঁহাতি ওপেনার।

তার সঙ্গী হিসেবে ক্রিজে আছেন মুমিনুল হক। তিনি অপরাজিত ৬৬ বলে ৪৫ রান করে। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের স্কোর ৪৮ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩৪ রান। পাকিস্তানের প্রথম ইনিংসে থেকে এখনও ৩১৪ রান পিছিয়ে বাংলাদেশ।

এরআগে দিনের শুরুতে বেশি রক্ষণাত্মক খেলতে গিয়ে নিজের উইকেট বিলিয়ে এসেছেন জাকির। ১৭ তম ওভারের পঞ্চম বলে নাসিম শাহকে কাট করতে গিয়ে মোহাম্মদ রিজওয়ানের কাছে উইকেট বিলিয়ে দেন তিনি। তিনি ফেরেন ১২ রান করে।

এর পর ব্যাটিংয়ে নামেন অধিনায়ক শান্ত। সেট হওয়ার পর ২৭ তম ওভারের শেষ বলে খুররম শেহজাদের বলে বোল্ড হন শান্ত। ৪২ বলে ২ চারে ১৬ রান করেন বাংলাদেশ অধিনায়ক।

জাকির-শান্তর উইকেট হারানোর পর উইকেটে আসেন মুমিনুল হক। চার নম্বরে নেমে মুমিনুল তুলনামূলক আক্রমণাত্মক ব্যাটিং করছেন। ৬৬ বলে ৪ চারে করেন ৪৫ রান। যেখানে ৪৬ তম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে নাসিমকে পরপর দুটি চার মারেন মুমিনুল।

এক ঘণ্টার লাঞ্চ ব্রেকের পর দ্বিতীয় সেশনের খেলা শুরু হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১০

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১১

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১২

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১৩

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৪

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৫

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৬

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৭

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৮

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৯

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

২০
X