বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ০২:৪৮ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ০৩:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

রেকর্ড বই নতুন করে লেখালেন সাকিব

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বিতর্কিত এক চরিত্রের নাম সাকিব আল হাসান। তবে বিতর্ক থাকলেও বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় যে সাকিব সে সম্পর্কে কারো কোনো সন্দেহ থাকার কথা নয়। বাংলাদেশের ক্রিকেটের বেশ কিছু বড় রেকর্ড রয়েছে তার দখলে। আজ বিশ্ব ক্রিকেটে নতুন এক রেকর্ড গড়লেন সাকিব।

রোববার (২৫ আগস্ট) রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম দিনে নতুন এক রেকর্ড গড়লেন সাকিব আল হাসান। মাঠের বাইরে হত্যা মামলার ঝড়, কিন্তু মাঠে তিনি তুলে নিয়েছেন আরেকটি বিশ্বরেকর্ড। বাঁ-হাতি স্পিনারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার শীর্ষে এখন বাংলাদেশের এই অলরাউন্ডার।

রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম দিনে প্রথম সেশনে দুটি উইকেট তুলে নেন সাকিব। এতে তার আন্তর্জাতিক উইকেট সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭০৬। এর মধ্য দিয়ে তিনি ছাড়িয়ে গিয়েছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি বাঁ-হাতি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরিকে। ভেট্টোরি তার ক্যারিয়ারে ৩৬২ টেস্ট, ৩০৫ ওয়ানডে, এবং ৩৮ টি-টোয়েন্টি উইকেটসহ মোট ৭০৫ উইকেট শিকার করেছিলেন।

এই টেস্ট শুরুর আগে সাকিবের উইকেট সংখ্যা ছিল ৭০৩। প্রথম ইনিংসে সালমান আলি আঘাকে ফিরিয়ে নিজের নামের পাশে যোগ করেন আরও একটি উইকেট। দ্বিতীয় ইনিংসে উইকেটের পেছনে দাঁড়ানো লিটন দাসের স্ট্যাম্পিংয়ে বিদায় করেন সৌদ শাকিলকে। এরপর আব্দুল্লাহ শফিককে বোল্ড করে ভেট্টোরির রেকর্ড ভেঙে ফেলেন সাকিব। এরপর পেয়েছেন নাসিম শাহর উইকেটও।

বাঁ-হাতি স্পিনারদের তালিকায় শীর্ষে ওঠা সাকিবের এই কীর্তি তাকে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা বোলারদের কাতারে নিয়ে এসেছে। সব ধরনের বোলারদের মধ্যে ডানহাতি স্পিনার মুত্তিয়া মুরালিধরন এখনও শীর্ষে, তার ঝুলিতে রয়েছে ১,৩৪৭ উইকেট। ডানহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি জিমি অ্যান্ডারসনের নামের পাশে রয়েছে ৯৯১টি উইকেট। আর বাঁহাতি পেসারদের তালিকায় শীর্ষে আছেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম, যার উইকেট সংখ্যা ৯১৬।

সাকিবের এমন অর্জন বাংলাদেশের ক্রিকেটের জন্য গর্বের বিষয়। মাঠের বাইরে নানা বিতর্ক ও আইনি জটিলতার মধ্যে থেকেও মাঠে নিজের দক্ষতা ও প্রতিশ্রুতির প্রমাণ দিয়ে চলেছেন সাকিব আল হাসান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে চাপাতি ও বাটালিসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রামে বন্যার্তদের মাঝে স্বেচ্ছাসেবক দল নেতার ত্রাণ বিতরণ

রেকর্ডের জোয়ারে শেষ বয়সভিত্তিক সাঁতার

পেনাল্টির আশীর্বাদে শুরুতেই এগিয়ে স্পেন

সেমির আগে নতুন বল, কিন্তু কেন?

আয়াতুল্লাহ খামেনির নির্দেশেই হরমুজ বন্ধের পরিকল্পনা হয়েছিল

দেশে অস্থিতিশীলতার সুযোগ নেবে ফ্যাসিবাদী শক্তি: মাওলানা রাব্বানী

স্পেন-ফ্রান্সের মহারণ, ইতিহাসের সবচেয়ে দামী ম্যাচ

ফ্রান্সের বিপক্ষে স্পেনের শক্তিশালী একাদশ ঘোষণা

ফেসবুক পোস্টে মাহদী আমিন / চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের সকল কেন্দ্র পরীক্ষার উপযোগী

১০

স্পেনের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

১১

চট্টগ্রামে প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশনের ধর্মঘটের ডাক

১২

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে বৃহস্পতিবার অর্ধদিবস শোক

১৩

ফরাসি বিপ্লব: বাস্তিলের পতন থেকে আধুনিক গণতন্ত্রের জন্ম

১৪

জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী

১৫

পরিবেশ মেলায় সিএজেএফ‘র শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা

১৬

ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৭

গাইবান্ধায় ছাত্রদলের বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

১৮

চেয়ারম্যান প্রার্থীর কাছে টাকা চেয়ে দুই ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেপ্তার

১৯

পদ্মা নদীতে ভাঙন, হুমকির মুখে নদী রক্ষা বেড়িবাঁধ ও বসতভিটা

২০
X