বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ০৮:১১ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বিসিবিতে বড়সড় পরিবর্তনের সভা বৃহস্পতিবার

বিসিবি। ছবি : সংগৃহীত
বিসিবি। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বোর্ড সভা ডেকেছেন ফারুক আহমেদ। বোর্ডের বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব বণ্টন, শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের ভবিষ্যৎ, বিপিএল, জাতীয় দলের প্রধান কোচের মেয়াদ ও নারীদের বিশ্বকাপ নিয়ে আলোচনা হওয়ার আভাস মিলেছে।

তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এ সভাতেই বিসিবির পরিচালনা পর্ষদের সদস্যপদ হারাতে যাচ্ছেন আরও বেশ কয়েকজন পরিচালক। বোর্ডের একটি সূত্র কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেল ৩টায় শুরু হবে গুরুত্বপূর্ণ এ বোর্ড সভা।

নতুন সভাপতি দায়িত্ব গ্রহণের পর বদলে যাচ্ছে বোর্ডের স্ট্যান্ডিং কমিটি। অর্থ, ক্রিকেট পরিচালনা, বিপিএল গভর্নিং কাউন্সিল, মার্কেটিং, গ্রাউন্ডস ও ফ্যাসিলিটিজ, গেম ডেভেলপমেন্ট, হাইপারফরম্যান্স ইউনিট, মিডিয়া বিভাগের কমিটিও পুনর্গঠন করা হচ্ছে। ক্রিকেট অপারেশন্স ও গেম ডেভেলপমেন্টে দেখা যেতে পারে নতুন করে পরিচালক হওয়া নাজমুল আবেদীন ফাহিমকে।

বিপিএল ও মার্কেটিং বিভাগে দেখা যেতে পারে ফাহিম সিনহাকে। এইচপিকে নিজের নিয়ন্ত্রণে রাখা সম্ভব হলে সেটাই করার চিন্তা ফারুকের। এভাবে সব বিভাগেই দায়িত্ব পুনর্গঠনের উদ্যোগ নিয়েছেন তিনি।

তবে এই বোর্ড সভা থেকে সদস্যপদ হারাতে যাচ্ছেন বেশ কয়েকজন পরিচালক। ২ জুলাই, ২১ ও ২৯ আগস্ট মিলিয়ে দুই মাসে ৩টি সভা হতে যাচ্ছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার। এ সভাগুলোর একটিতেও যারা ছিলেন না বা থাকবেন না, গঠনতন্ত্র অনুযায়ী তাদের সদস্যপদ বাতিল করতে পারবে বোর্ড।

সে জায়গা থেকে বোর্ডের সদস্যপদ হারাতে যাচ্ছেন এনায়েত হোসেন সিরাজ, তানভীর আহমেদ টিটু, আনোয়ারুল ইসলাম, গাজী গোলাম মর্তুজা, মনজুর আলম, মনজুর কাদের, নাজিব আহমেদরা।

এ ছাড়াও সরকার আওয়ামী লীগ পতনের পর থেকে খোঁজ না থাকা পরিচালক ইসমাইল হায়দার মল্লিক, নাঈমুর রহমান দুর্জয়, শেখ সোহেল, আ জ ম নাছির, শফিউল আলম চৌধুরী নাদেল, ওবায়েদ রশিদ নিজামসহ বেশ কয়েকজনও বাদ পড়ার শঙ্কায় আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X