স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১০:১১ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের দেয়া চিঠির জবাব কবে দিচ্ছে আইসিসি, জানাল বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গ্রাফিক্স: কালবেলা
বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গ্রাফিক্স: কালবেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, ইতোমধ্যেই আইসিসিকে স্পষ্ট করে তা জানিয়ে দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (বিসিবি)। ভারতের পরিবর্তে টাইগারদের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কায় সরিয়ে নেয়া হয় এজন্য আইসিসিকে চিঠি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম দফার পর দ্বিতীয় দফায় আইসিসির চিঠির জবাব দিয়ে মেইল পাঠায় বিসিবি। তবে সেই চিঠির জবাব এখনও পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, বাংলাদেশ এখনও আইসিসির কাছ থেকে কোনো বার্তা পায়নি। বিসিবি প্রয়োজনীয় সব তথ্য ও লিঙ্ক আইসিসিকে পাঠিয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।

দ্বিতীয় দফায় বিসিবির দেয়া চিঠির জবাব আইসিসি কবে নাগাদ দিতে পারে সে ব্যাপারে ধারণা দিয়েছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘সহজ অঙ্ক হিসাব করলে আজকে (গতকাল) তো দুবাই বন্ধ। তাই হয়তো সোম-মঙ্গলবারের দিকে (জবাব পাওয়া যাবে)। তারা অনেক পেশাদার প্রতিষ্ঠান তো। তাই লাইনের বাইরে সাধারণত কথাবার্তা কেউ বলে না।’

গুঞ্জন উঠেছে, কলকাতার ইডেন গার্ডেনের পরিবর্তে ভারতের অন্য কোনো ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ আয়োজন করা হতে পারে। এ বিষয়ে প্রশ্ন করা হলে বিসিবি সভাপতি বলেন, ‘ভারতের অন্য ভেন্যুগুলো ভারতেরই অংশ। তবে এ ধরনের কোনো প্রস্তাব এখনো আনুষ্ঠানিকভাবে বিসিবির কাছে আসেনি।’

বিসিবি সভাপতি জানান, ভারতের মাটিতে খেলা নিয়ে বিসিবির আপত্তি অত্যন্ত দৃঢ়। ভেন্যু পরিবর্তনের বিষয়ে ইতিবাচক সাড়া না মিললে বাংলাদেশ বিকল্প পথ বেছে নিতে বাধ্য হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা আমাদের সিদ্ধান্তে অটল রয়েছি। আশা করছি আইসিসি থেকে চূড়ান্ত কোনো জবাব পাওয়া যাবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১০

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১১

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

১২

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

১৩

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৪

ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী, যুবক গ্রেপ্তার

১৫

পদ্মার প্রবল স্রোতে ভেসে গেলেন গৃহবধূ, আধা কিলোমিটার দূরে মিলল লাশ

১৬

বরিশালে বাড়ছেই ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০

১৭

আল জাজিরার বিশ্লেষণ / হরমুজ প্রণালি ও লোহিত সাগরের পর কাস্পিয়ান সাগরেও ছড়িয়ে পড়ছে ইরান যুদ্ধ

১৮

বগুড়া সিটি করপোরেশনের ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

১৯

১৮ মন্ত্রীর ‘এসকর্ট’ প্রত্যাহার, যাদের থাকছে

২০
X