কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪, ১০:৪১ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

অনার্স বোর্ডে নাম লিখলেন মেহেদি হাসান মিরাজ

অনার্স বোর্ডে নিজের নাম লিখলেন মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত
অনার্স বোর্ডে নিজের নাম লিখলেন মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত

প্রথম টেস্ট জয়ে বড় ভূমিকা রাখা মেহেদী হাসান মিরাজ পাকিস্তানের মাটিতে ক্যারিয়ারের অন্যতম এক কৃতিত্ব অর্জন করেছেন। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তুলে নিয়েছেন ৫ উইকেট। আর এরই সুবাদে দ্বিতীয়বারের মতো পাকিস্তানের কোনো স্টেডিয়ামের অনার্স বোর্ডে নিজের নাম তুললেন এ অলরাউন্ডার। শনিবার (৩১ আগস্ট) ৬১ রান খরচ করে তিনি তুলে নেন পাঁচ উইকেট।

এর আগে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে করেছিলেন সেঞ্চুরি। ক্যারিয়ারসেরা ১১২ রানের ইনিংসের জন্য লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের অনার্স বোর্ডেও তুলেছিলেন নিজের নাম।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ব্যাটিংয়ের জন্য এমন সম্মাননা পেলেও রাওয়াপিন্ডিতে পেয়েছেন বোলিংয়ের জন্য। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ক্যারিয়ারের দশম ফাইফারের মধ্য দিয়ে অনার্স বোর্ডে নাম তুলেছেন বাংলাদেশের এ অলরাউন্ডার।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেই আপলোড করা সেই ছবিতে দেখা যায় সাকলাইন মুশতাক, কোর্টনি ওয়ালশ, স্টুয়ার্ট ম্যাকগিল কিংবা মুশতাক আহমেদদের মতো কীর্তিমানের সঙ্গে বাংলাদেশের মেহেদী হাসান মিরাজের নাম।

বিদেশের মাটিতে মিরাজের দ্বিতীয় ফাইফার। শনিবার পাকিস্তানের বিপক্ষে পাঁচ উইকেট তুলতে ৬১ রান খরচ করেছেন এ অলরাউন্ডার। শান মাসুদ এবং সাইম আইয়ুবের মতো টপ অর্ডার ব্যাটারদের পাশাপাশি খুররাম শেহজাদ, মোহাম্মদ আলি আর আবরার আহমেদের মতো টেলেন্ডারদের উইকেট নিয়ে দ্বিতীয় দিনের হিরো মেহেদি হাসান মিরাজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত রুটি বিতরণ 

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১০

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১১

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১২

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৩

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৪

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৫

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৬

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১৭

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৮

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১৯

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

২০
X