স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৭ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

দ্বিতীয় টেস্টে জয়ের জন্য ১৮৫ রান দরকার বাংলাদেশের

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

রাওয়ালপিন্ডিতে চতুর্থ দিনের শুরুতে আঘাত হানেন তাসকিন আহমেদ। এরপর শুরু হয় নাহিদ রানা ও হাসান মাহমুদের গতির ঝড়। সে ঝড়ে লণ্ডভণ্ড পাকিস্তানের ব্যাটিং লাইন। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে ১৭২ রানে অলআউট হয় স্বাগতিকরা।

প্রথম ইনিংসে পাকিস্তান অলআউট হয়েছিল ২৭৪ রানে। জবাবে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ২৬২ রান। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের লিড দাঁড়ায় ১৮৪ রানের। ফলে জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে শান্তদের করতে হবে ১৮৫ রান।

এর আগে পাকিস্তান-বাংলাদেশের দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের দ্রুত আটকে দেওয়ার স্বপ্ন নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেন টাইগার বোলাররা।

সোমবার (২ সেপ্টেম্বর) ২ উইকেটে ৯ রানে অপরাজিত সাইম আইয়ুবের সঙ্গে ব্যাট করতে নামেন অধিনায়ক শান মাসুদ। দিনের নবম ওভারে পাকিস্তান শিবিরে প্রথম আঘাত হানেন তাসকিন। মিডঅফে নাজমুল হোসেন শান্তর দারুণ ক্যাচে সাজঘরে ফেরেন সাইম আইয়ুব (২০ রান)।

নিজের প্রথম ওভারের তৃতীয় ডেলিভারিতে পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে (২৮) আউট করেন নাহিদ রানা। ডানহাতি এ পেসারের গতি সামলাতে পারেননি অভিজ্ঞ বাবর আজমও। ব্যক্তিগত ১১ রানে স্লিপে সাদমান ইসলামের হাতে ধরা পড়েন তারকা এ ব্যাটার।

যদিও পরের বলে মোহাম্মদ রিজওয়ানের ক্যাচ ফেলে দেন সাদমান। প্রথম বলে জীবন পেয়ে পাকিস্তানের ইনিংসকে টানছিলেন এ উইকেটকিপার-ব্যাটার। যদিও পরের ওভারে সৌদ শাকিলকে সাজঘরে ফেরান নাহিদ। ফলে টানা তিন ওভারে তিন উইকেট শিকার করেন ডানহাতি এ ফাস্ট বোলার।

দিনের শুরুতে ৪ উইকেট হারানো স্বাগতিকদের লড়াইয়ে রাখেন রিজওয়ান-সালমান জুটি। তবে লাঞ্চ বিরতি থেকে ফিরে পরপর দুই বলে রিজওয়ান ও মোহাম্মদ আলীকে আউট করেন হাসান মাহমুদ। অফস্ট্যাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে লিটনের হাতে ধরা পড়েন রিজওয়ান (৪৩)।

পরের বলে স্লিপে নাজমুল হোসেন শান্তকে ক্যাচ দেন মোহাম্মদ আলী। নাহিদ রানার চতুর্থ শিকার আবরার আহমেদ। শেষ উইকেট মীর হামজাকে সাজঘরে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথমবারের মতো ৫ উইকেট নেন হাসান মাহমুদ। এ ছাড়া নাহিদ রানার শিকার ৪ উইকেট।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

১০

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

১১

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

১২

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

১৩

সরকারি মালামাল চুরি, কালবেলায় সংবাদ প্রকাশের পর থানায় মামলা

১৪

সরকারি হাসপাতালই মানুষের একমাত্র ভরসার জায়গা হতে হবে: প্রধানমন্ত্রী

১৫

ইয়াবা মামলায় দুজনের যাবজ্জীবন

১৬

হাতীবান্ধা থানার ওসির অপসারণ দাবিতে জামায়াতের বিক্ষোভ

১৭

‘২৪ জুলাই দেখা হবে’, ভিডিও বার্তায় ঢাকার ভক্তদের আতিফ

১৮

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

১৯

অতিবৃষ্টিতে পানির নিচে বগুড়ার ফসলি জমি

২০
X