শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গু মোকাবিলায় ‘বিসিবি ডেঙ্গু কমিটি’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিটিং। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিটিং। ছবি : সংগৃহীত

বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি অবনতির দিকে। প্রায় প্রতিদিনই রেকর্ডসংখ্যক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। সমাজের প্রতিটি স্তরে এডিস মশা প্রতিরোধে সচেতনতা বাড়ানোর কথা বলা হচ্ছে বারবার। ডেঙ্গু মশা প্রতিরোধে যথাযথ প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে কারণে একটি কমিটিও গঠন করেছে বিসিবি। যার নাম দেওয়া হয়েছে ‘বিসিবি ডেঙ্গু কমিটি’।

ডেঙ্গু কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির মেডিকেল বিভাগ। এই কমিটিতে বিসিবির মেডিকেল টিমও আছে। কমিটির মূল পরিচালনা ভার দেওয়া হয়েছে বিসিবির ফ্যাসিলিটিজ বিভাগকে। ডেঙ্গু নিয়ে আগে থেকে সতর্ক থাকতে মাঠ, একাডেমি, বিসিবি চত্বর সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট থাকায় ডেঙ্গুর বিষয়টি বেশ গুরুত্ব দিয়েই দেখছে বিসিবি। যাতে কোনো কর্মকর্তা বা ক্রিকেটার এই রোগে আক্রান্ত না হন ।

এরই মধ্যে গতকাল বাংলাদেশ দলের পেসার হাসান মাহমুদের ডেঙ্গুতে আক্রান্তের খবর জানা গিয়েছিল। অবশ্য পরে তিনি তার ফেসবুকে নিজের ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট দিয়ে ভক্তদের আস্বস্ত করেছেন যে ভালো আছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেমিফাইনালে কোন শক্তিধরের মুখোমুখি ফ্রান্স?

মেসিকে ছাড়িয়ে যেভাবে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে এমবাপ্পে

চবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে হুমকি

ঘণ্টায় ২০০ কিমি বেগে তাণ্ডব চালাবে ‘সুপার টাইফুন’, অঞ্চলজুড়ে সতর্কতা

নাপিত ডেকে শিক্ষার্থীদের চুল কাটালেন সভাপতি, অভিভাবকদের সঙ্গে হাতাহাতি

টানা বর্ষণের পূর্বাভাস, ১৪ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা

দারিদ্র্যের কাছে হার মানলেন বাবা-মা

সাঙ্গু নদে তলিয়ে গেল যুবদল কর্মী

১০ জুলাই / ইতিহাসের এই দিনে

কোম্পানিগঞ্জ থানার ওসি প্রত্যাহার

১০

ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার

১১

মানিলন্ডারিং মামলায় কারাগারে ব্যাংক কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ

১২

শুক্রবার ছুটির দিনে বন্ধ থাকবে যেসব মার্কেট

১৩

অশ্রু, শোক আর ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ আলি খামেনি 

১৪

সেতু গড়তে নদীর গলায় বাঁধের ফাঁস

১৫

১০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

বিদ্যুৎহীন রাঙামাটি শহর

১৭

রাতে খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত, চরম দুর্ভোগে মানুষ

১৮

দক্ষিণ লেবাননের প্রথম ‘পাইলট জোন’ ছাড়তে যাচ্ছে ইসরায়েল

১৯

সেমিফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ কে?

২০
X