স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ১০:৫৫ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের কাছে আবারও শান্তদের অসহায় আত্মসমর্পণ

আশা যাওয়ার মিছিলে ছিলেন বাংলাদেশের ব্যাটাররা। ছবি : সংগৃহীত
আশা যাওয়ার মিছিলে ছিলেন বাংলাদেশের ব্যাটাররা। ছবি : সংগৃহীত

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকতে হলে জয়ভিন্ন অন্য কোন উপায় ছিল না বাংলাদেশের হাতে। তবে সেই জয় আবার আনতে হবে বিশ্বচ্যাম্পিয়ন ভারতের দেওয়া ২২১ রান টপকিয়ে, শুরুতেই কঠিন মনে হওয়া এই টার্গেটের ধারে কাছেও যেতে পারলো না বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর দল আরও একবার অসহায় ভাবে আআত্মসমর্পণ করলো ভারতের কাছে ফলে এক ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত হলো সিরিজ হার।

বুধবার (৯ অক্টোবর) দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশেকে ৮৬ রানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে ভারতের করা ২২১ রানের টার্গেটে বাংলাদেশ ১৩৫ রান পর্যন্ত যেতে পারে। দলের পক্ষে অবসরের ঘোষণা দেওয়া মাহমুদউল্লাহ রিয়াদ করেন সর্বোচ্চ ৪১ রান।

দিল্লিতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২১ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করায় সূর্যকুমার যাদবের দল। ভারতের পক্ষে নিতিশ রেড্ডি সর্বোচ্চ ৭৪ রান করেন। এছাড়া অন্যান্য ব্যাটাররাও সমানভাবে অবদান রাখেন, যা বাংলাদেশি বোলারদের চাপে ফেলে দেয়।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করলেও বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। ওপেনার পারভেজ হোসেন ইমন ইনিংসের প্রথম ওভারেই ৩টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান তুলে দলকে ভালো সূচনা এনে দেন। তবে তৃতীয় ওভারেই আর্শদীপ সিংয়ের বলে ইনসাইড এজ হয়ে বোল্ড হন তিনি। ১২ বলে ১৬ রান করে সাজঘরে ফিরে যান ইমন।

দ্রুতই দ্বিতীয় ধাক্কাটি আসে নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়ে। ওয়াশিংটন সুন্দরকে উড়িয়ে মারতে গিয়ে তিনি লং অনে ক্যাচ দেন, ৭ বলে ১১ রানের ইনিংস খেলে বিদায় নেন শান্ত। পাওয়ারপ্লের শেষ ওভারে দলের অন্যতম ভরসা লিটন দাসও ব্যর্থ হন। বরুণ চক্রবর্তীর বলে স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড হন এই অভিজ্ঞ ওপেনার, মাত্র ১৪ রান আসে তার ব্যাট থেকে।

এরপর দলের ওপর আরও চাপ সৃষ্টি হয় যখন তাওহিদ হৃদয়ও ব্যর্থ হন। গত কয়েক মাসের মতো এবারও রানখরায় ভুগতে থাকা হৃদয় অভিষেক শর্মার বলে মাত্র ২ রান করে বোল্ড হন। ফলে, ৫০ রান পূর্ণ হওয়ার আগেই ৪ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ, যা তাদের বড় লক্ষ্য তাড়া করার সব সম্ভাবনা শেষ করে দেয়।

এক প্রান্তে মাহমুদউল্লাহ রিয়াদ লড়াই চালিয়ে গেলেও, তার ব্যাটিং যথেষ্ট ছিল না দলকে টেনে তোলার জন্য। মেহেদী হাসান মিরাজ এবং জাকের আলি অনিকও দলকে রক্ষা করতে ব্যর্থ হন। মিরাজ ১৬ রান করে বিদায় নেন, আর অনিকও দলের বিপর্যয়ের মাঝেই দ্রুত বিদায় নেন। দলের বিপর্যয়ে মাহমুদউল্লাহ একাই লড়াই চালিয়ে যান এবং ৩৯ বলে ৪১ রানের ইনিংস খেলেন। তবে ধীরগতির এই ইনিংস ম্যাচের ফলাফল পাল্টাতে পারেনি, বাংলাদেশ গুটিয়ে যায় ১৩৫ রানে।

ভারত এক ম্যাচ বাকি রেখেই ৮৬ রানের বড় ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

১০

কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

১১

আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

১২

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৩

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

১৪

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

১৫

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

১৬

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদমন্ত্রী

১৭

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের

১৮

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

১৯

চুরি করতে গিয়ে নারীকে হত্যা, গ্রেপ্তার ২

২০
X