স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

রাতে আসছে বিশ্বকাপ ট্রফি, কখন কোথায় থাকবে

ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ট্রফি। ছবি : সংগৃহীত
ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ট্রফি। ছবি : সংগৃহীত

আগামী অক্টোবরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ১৩তম ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে রোববার দিবাগত রাতে বাংলাদেশে আসছে বিশ্বকাপের সোনালি ট্রফি। সোমবার পদ্মা সেতুতে বিশ্বকাপের ফটোসেশন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ ছাড়া ৭ থেকে ৯ আগস্ট দেশের গুরুত্বপূর্ণ স্থানে প্রদর্শনের জন্য রাখা হবে এই বিশ্বকাপ ট্রফি।

রোববার (৬ আগস্ট) মধ্যরাতে বাংলাদেশে আসবে ক্রিকেট বিশ্বকাপের ট্রফি। সোমবার স্বপ্নের পদ্মা সেতুতে ফটোসেশন হবে সোনালি ট্রফির। ফটোসেশন শেষে রাজধানীর একটি হোটেলে রাখা হবে এ শিরোপা।

মঙ্গলবার (৮ আগস্ট) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাখা হবে বিশ্বকাপ ট্রফি। বাংলাদেশ দলের ক্রিকেটাররা, বিসিবি পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, ক্রিকেট সংগঠক ও ক্রীড়া সাংবাদিকরা ট্রফির সঙ্গে ছবি তুলবেন।

বুধবার (৯ আগস্ট) শেষ দিনে ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে রাখা হবে বিশ্বকাপ শিরোপা। এদিন সব ধরনের মানুষের জন্য এই ট্রফি প্রদর্শন করা হবে। তবে নির্দিষ্ট একটি দূরত্ব বজায় রেখে ভক্তরা শিরোপার সঙ্গে ছবি তুলতে পারবেন। এজন্য টাকা খরচ করে কোনো টিকিট কাটা লাগবে না।

বিসিবি জানায়, অধিক সংখ্যক মানুষকে ট্রফি দেখা ও ছবি তোলার সুযোগ করে দিতেই বসুন্ধরা শপিং কমপ্লেক্সকে বেছে নিয়েছে ক্রিকেট বোর্ড। ট্রফির নিরাপত্তার স্বার্থেই নির্দিষ্ট দূরত্ব থেকে দর্শনার্থীদের ছবি তুলতে হবে বা দেখতে হবে।

আইসিসির ক্যাম্পেইন হিসেবে স্বপ্নের পদ্মা সেতুতে প্রথমে আনুষ্ঠানিক ফটোসেশন হবে বিশ্বকাপ ট্রফির। মাওয়া প্রান্তে বিকেল ৩টা পর্যন্ত থাকবে সোনালি ট্রফি। পর দিন মিরপুরে সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং শেষ দিন বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী চলবে শিরোপার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরিকল্পিত নগরায়ণে নিয়ম না মানার প্রবণতাই দায়ী: মীর শাহে আলম

হোয়াইওয়াশ এড়াতে ২০০ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

শিল্পায়ন হবে, তবে পরিবেশের ক্ষতি করে নয়: পরিবেশমন্ত্রী

কৃষি কর্মকর্তাকে হুমকির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

বিয়েতে খাসির মাংসের কথা বলে দেওয়া হলো মুরগি, সংঘর্ষে আহত ১২

মাজারের দানবাক্সে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি, কী লিখলেন?

ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসার জন্য বিদেশমুখিতা বন্ধ হবে: প্রধানমন্ত্রী

হালান্ডের মতো চেহারাই বদলে দিল রুশ মডেলের জীবন

বিশ্বকাপের একটি মিশর-আর্জেন্টিনা ম্যাচ যেভাবে ফিলিস্তিন ইস্যুর প্রতীক হয়ে উঠল 

১০

বন্যাদুর্গত মানুষের পাশে রয়েছে সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী

১১

শীর্ষ ১০-এর বিপক্ষে না খেলেই ফাইনালে যেতে পারে আর্জেন্টিনা

১২

১২-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের রেশন সুবিধা চালুর উদ্যোগ

১৩

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মিলল প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা চিঠি

১৪

অদম্য ইচ্ছাশক্তির জয়, নিজের বিমানে আকাশে উড়লেন মারুফ

১৫

কতদিন খেলবেন মেসি, স্পষ্ট জানিয়ে দিলেন লিওনেল স্কালোনি

১৬

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ / ‘শেখ মুজিবের পাকিস্তান ভাঙার ইচ্ছা ছিল না, তাই স্বাধীনতার ঘোষণা দেননি’ 

১৭

দাওয়াতুস সুন্নাহর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শিশুদের মাঝে ব্যাগ বিতরণ

১৮

কেরানীগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

১৯

শেখ হাসিনা ‘সত্যিই’ দেশে ফিরতে চাইলে ‘বিলম্ব’ না করার আহ্বান আসিফ নজরুলের

২০
X