স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ০৩:২৯ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ইনিংস হারের পথে বাংলাদেশ

প্রোটিয়া বোলারদের সামনে অসহায় আত্মসমপর্ণ করেছে বাংলাদেশ। ছবি : সংগৃহীত
প্রোটিয়া বোলারদের সামনে অসহায় আত্মসমপর্ণ করেছে বাংলাদেশ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার চলমান চট্টগ্রাম টেস্টে ইনিংস ব্যবধানে হারের পথে নাজমুল হোসেন শান্তর দল। ফলো অনে থাকা টাইগার শিবিরি এরইমধ্যে হারিয়েছে ৫ উইকেট। ইনিংস ব্যবধানে হার ঠেকাতে অতিমানবীয় কিছু করতে হবে নাজমুল হোসেন শান্ত ও মেহেদী মিরাজকে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) টেস্টের তৃতীয় দিনে শুরুতেই ৪ উইকেট হারিয়ে বিপদ বাড়ায় বাংলাদেশ। প্রোটিয়াদের ঠেকিয়ে রাখা মমিনুল ও তাইজুলের নবম উইকেটের গুরুত্বপূর্ণ জুটি ভেঙে দ্রুত আরও কয়েকটি উইকেট তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশকে ফলো-অন করিয়ে দিয়ে প্রথম ইনিংসে ৪০০ রানের বিশাল লিড নিশ্চিত করার পর পরই প্রোটিয়া বোলাররা দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের ওপেনারদের দ্রুত আউট করে প্রতিপক্ষের ওপর চাপ বাড়িয়ে দেয়।

দক্ষিণ আফ্রিকার প্যাটারসন এবং মুথুসামি নিজেদের প্রথম ওভারেই বাংলাদেশের দুই ওপেনারকে আউট করেন। এরপর কেশব মহারাজ প্রথম ইনিংসে বাংলাদেশের সেরা ব্যাটার মমিনুলকে শূন্য রানে ফিরিয়ে দেন। মুমিনুল আউট হওয়ার পর দ্বিতীয় সেশনের শেষ বলেই জাকির হাসান মাইন্ডলেস অ্যাডভান্স করেছিলেন, যা ভেরেইনির স্টাম্পিংয়ে শেষ হয়। ফলে বাংলাদেশের সামনে দাঁড়িয়ে যায় বড় পরাজয়ের শঙ্কা।

শেষ সেশনে ক্রিজে এসে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে ব্যাটিং শুরু করেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। দুজনেই দলের হয়ে গুরুত্বপূর্ণ প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে চট্টগ্রামে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিকুর রহিম।

চট্টগ্রামের মাঠে দক্ষিণ আফ্রিকা এখন পূর্ণ নিয়ন্ত্রণে এবং খেলা গড়িয়েছে তৃতীয় দিনের শেষ সেশনে। তবে প্রোটিয়া বোলারদের দারুণ ফর্মে থাকা এবং বাংলাদেশ ব্যাটসম্যানদের ধারাবাহিক উইকেট হারানোর প্রবণতার কারণে ম্যাচটি এখানেই শেষ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে বিতর্কের মুখে পড়লো শ্রদ্ধার 'ঈথা' সিনেমা

ভারতের পাথর খনিতে ধস, নিহত ৭ 

হলি আর্টিজান ট্র্যাজেডির দশম বছর / সাত জাপানি নাগরিককে শ্রদ্ধাভরে স্মরণ করলো জাইকা

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অনিয়ম-দুর্নীতির সঙ্গে আপস নয়: ড. হিলালী

বিয়ের দাবিতে অনশনে তরুণী, প্রেমিকসহ আত্মগোপনে পরিবার 

সেনেগালের জয় ছিনতাই করা হয়েছে : ইব্রাহিমোভিচ

এইচএসসি পরীক্ষা দিতে পারেননি ১০ শিক্ষার্থী, অভিযুক্ত পলাতক

আলি খামেনির জানাজার আগে ইরানিদের উদ্দেশে গালিবাফের নতুন বার্তা  

১০

কুমিল্লার নতুন উপজেলা ‘বাঙ্গরা বাজার’

১১

সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, মাদকসহ আটক ৪

১২

‘শিকার’ করতে নেপালে যাচ্ছেন অপু বিশ্বাস

১৩

স্কুলছাত্র আকাশ হত্যা: দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড

১৪

শাস্তি পাননি মেসি, বালোগান কেন পেলেন- লাল কার্ড নিয়ে তোলপাড় ফুটবল দুনিয়া

১৫

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

১৬

কমলো এলপি গ্যাসের দাম

১৭

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

১৮

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

১৯

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়, কড়া বার্তা ইরানের

২০
X