ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ
ইমরুলের শেষের আয়োজন

প্রথম দিনেই লিডে চট্টগ্রাম-সিলেট

বিদায় বেলায় ইমরুল কায়েস। ছবি : সংগৃহীত
বিদায় বেলায় ইমরুল কায়েস। ছবি : সংগৃহীত

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মঞ্চটা প্রস্তুত ছিল। তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুলরা এসেও যোগ দিলেন। জাতীয় দলের এক সময়ের সতীর্থ ইমরুল কায়েসের লাল বল থেকে অবসর বলে কথা। সংবর্ধনার মধ্য দিয়ে ইমরুলের বিদায়কে স্মরণীয় করে তোলেন তারা। তবে নিজের শেষ বেলায় ব্যাটিং ব্যর্থতায় ডুবলেন ইমরুল। তার দল খুলনা বিভাগও সে ব্যর্থতাকেই যেন টেনে নিল। ৫০ ওভারও টেকেনি তারা। তবে অপর ম্যাচগুলোর মধ্যে লিড পেয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগ।

ঢাকার বিপক্ষে মিরপুরে আগে ব্যাটিং পাওয়া খুলনা ১৭২ রানে গুটিয়ে যায়। মোহাম্মদ মিঠুনের ৬৯ রানেই মেলে এমন পুঁজি। ইমরুল ক্যারিয়ারের শেষ প্রথম শ্রেণির ম্যাচের প্রথম ইনিংসে খেলেছেন ১৬ রানের ইনিংস। পরে ৩ উইকেট হারিয়ে ৫৮ রান তোলে ঢাকা। খুলনাতে ঢাকা মেট্রোর বিপক্ষে লিড নিয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সিলেট বিভাগ। নাসুম আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা বোলিং তোপে ১৩০ রানে আটকে যায় তারা। একাই ৪ উইকেট নেন নাসুম। তিনটি করে নেন খালেদ ও রাজা। পরে ২ উইকেটে ১৩৭ রান তোলে সিলেট। আগের ম্যাচে ডাবল সেঞ্চুরি করা অধিনায়ক অমিত হাসান প্রথম দিন শেষে ৫১ রানে অপরাজিত ছিলেন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লিড পেয়েছে চট্টগ্রামও। আগে ব্যাটিং করে রাজশাহীকে ১১২ রানে আটকে দেয় তারা। একাই পাঁচ উইকেট নেন পেসার ফাহাদ হোসেন। পরে ৮ উইকেট হারিয়ে চট্টগ্রাম তোলে ১৭৩ রান; ৬১ রানের লিড পায় চট্টগ্রাম। রাজশাহীতে আগে ব্যাটিং পেয়ে ৭ উইকেটে ২৬৬ রান তোলে বরিশাল বিভাগ। ৭০ রানের দারুণ এক ইনিংস খেলেছেন ইফতেখার হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ সনদে চাকরির পর বৈধ সনদের জন্য ভর্তি

পাকিস্তানে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করল ভারত

দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

আড়াই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

ভূমিকম্পে কেঁপে উঠল চীন

হাত দিয়েই ভাঙছে নদীর পাড় রক্ষা বাঁধের ব্লক

ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

২০ টাকার ঝালমুড়ি নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত

জুলাইয়েই মিলতে পারে পে-স্কেলের সম্পূর্ণ বেতন, গেজেট নিয়ে নতুন বার্তা

১০

জুলাই শহীদ ছেলের অনুদানের টাকায় বাবার দ্বিতীয় বিয়ে, সমালোচনার ঝড়

১১

প্রকৃতির অনিন্দ্যসুন্দর সৃষ্টি ‘জামুই’ প্রজাপতি

১২

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান

১৩

স্কুল নেই, হাসপাতাল নেই, নেই যাতায়াতের রাস্তা

১৪

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের

১৫

বাউফলে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি রোগীরা

১৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েল প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করল লেবানন

১৭

সহজে ডট বিডি-ডট বাংলা ডোমেইন নিবন্ধনের সুযোগ

১৮

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেসিওলজিস্ট না থাকায় ব্যাহত চিকিৎসাসেবা

১৯

বাহরাইনকে কঠোর সতর্কবার্তা দিল ইরান

২০
X