বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
সুরক্ষিত ১০০ বল ক্রিকেট টুর্নামেন্ট

কোয়ালিটি ও চট্টগ্রাম টাইগার্সের দাপুটে জয়

ছবি: কালবেলা
ছবি: কালবেলা

ঢাকার লেকপরী স্পোর্টস গ্রাউন্ডে সূরক্ষিত ১০০ বল অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-এর তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আজ। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও কোয়ালিটি স্কুল অব ক্রিকেট ৯৪ রানের বড় জয় তুলে নেয়, আর দিনের শেষ ম্যাচে চট্টগ্রাম টাইগার্স ১০ উইকেটের সহজ জয় নিশ্চিত করে।

কোয়ালিটি স্কুল অব ক্রিকেট বনাম চট্টগ্রাম র‌য়্যালস

টুর্নামেন্টের প্রথম ম্যাচে কোয়ালিটি স্কুল অব ক্রিকেট টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ১০০ বলে তারা মাত্র ১ উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করে। দলের তারকা ব্যাটার মোহাম্মদ ফাহিম ৫২ বলে ১০২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যেখানে ছিল ৪টি চার ও ৯টি ছক্কা। অধিনায়ক এরশাদ হোসেন অপরাজিত থেকে ৪৮ বলে ৬৩ রান করেন।

জবাবে চট্টগ্রাম র‌য়্যালসের ব্যাটিং লাইনআপ পুরোপুরি ভেঙে পড়ে। ১০০ বলে ৮ উইকেট হারিয়ে তারা মাত্র ৯১ রান সংগ্রহ করতে সক্ষম হয়। কুয়ালিটি স্কুল অব ক্রিকেটের হয়ে মোহাম্মদ আফনান মাহতাব ১৫ বলে ২ উইকেট এবং সাদমান বিন খালেদ ২ উইকেট তুলে নেন।

চট্টগ্রাম টাইগার্স বনাম চট্টগ্রাম র‌য়্যালস

দিনের দ্বিতীয় ম্যাচেও চট্টগ্রাম র‌য়্যালস ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। টসে জিতে চট্টগ্রাম টাইগার্স ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলে র‌য়্যালস মাত্র ৩২ রানে গুটিয়ে যায়। দলের হয়ে আল আমিনুল রশিদ সর্বোচ্চ ১৪ রান করেন। চট্টগ্রাম টাইগার্সের জেমো মাত্র ১৫ বলে ৩টি উইকেট শিকার করেন।

চট্টগ্রাম টাইগার্স জবাবে কোনো উইকেট না হারিয়ে ২৫ বলেই প্রয়োজনীয় রান তুলে নেয়। লাবির ১৪ এবং ইমরান ১২ রানে অপরাজিত থাকেন।

টুর্নামেন্টের এই দুই ম্যাচে কোয়ালিটি স্কুল অব ক্রিকেট এবং চট্টগ্রাম টাইগার্সের দাপুটে পারফরম্যান্স তাদের ফাইনালের জন্য অন্যতম দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X