সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ০১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ
সুরক্ষিত ১০০ বল ক্রিকেট টুর্নামেন্ট

উদ্বোধনী ম্যাচে কোয়ালিটির দাপট

ম্যাচসেরার পুরষ্কার হাতে সুমন মিয়া। ছবি : কালবেলা
ম্যাচসেরার পুরষ্কার হাতে সুমন মিয়া। ছবি : কালবেলা

ঢাকার লেকপরী স্পোর্টস গ্রাউন্ডে শুরু হয়েছে সুরক্ষিত ১০০ বল অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ২৪টি দলের অংশগ্রহণে জমজমাট এ আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ঢাকা বিভাগের ডিসেন্ট বয়েজ ক্রিকেট একাডেমি এবং চট্টগ্রাম বিভাগের কোয়ালিটি স্কুল অব ক্রিকেট।

কোয়ালিটি স্কুল অব ক্রিকেট প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০০ বলে ২ উইকেট হারিয়ে ২৫৭ রানের বিশাল স্কোর গড়ে। দলের হয়ে ব্যাট হাতে আলো ছড়ান সুমন মিয়া, যিনি মাত্র ৪৪ বলে ১৩টি ছক্কা ও ৩টি চারের সাহায্যে অপরাজিত ১০৮ রান করেন। এছাড়া সাদমান বিন খালেদ ২৮ বলে ৫৩ রান এবং তামিম ইকবাল খান ২২ বলে ৪৬ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে ডিসেন্ট বয়েজ ক্রিকেট একাডেমি পুরোপুরি ব্যর্থ হয়। ৮৯ বলে মাত্র ৬৪ রানে অলআউট হয়ে তারা ১৯৩ রানের বিশাল ব্যবধানে হেরে যায়। কোয়ালিটির বোলারদের মধ্যে মোহাম্মদ আফনান মাহতাব দুর্দান্ত বোলিং করে মাত্র ১৯ বলে ৪ রান দিয়ে ৫ উইকেট দখল করেন।

সেরা পারফরম্যান্সের জন্য সুমন মিয়া এবং মোহাম্মদ আফনান মাহতাব প্রশংসিত হয়েছেন। সুমনের বিধ্বংসী ইনিংস এবং আফনানের বিধ্বংসী বোলিং ডিসেন্ট বয়েজের জয়ের স্বপ্ন ভেঙে দেয়।

সুরক্ষিত ১০০ বল ক্রিকেট টুর্নামেন্টের এ রোমাঞ্চকর সূচনা যেন টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর জন্যও এক রুদ্ধশ্বাস প্রত্যাশা তৈরি করেছে। আসরটির মিডিয়া পার্টনার হিসেবে ছিল বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা দৈনিক কালবেলা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

১০

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১১

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১২

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১৩

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৫

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১৬

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

১৭

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

১৮

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৯

ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী, যুবক গ্রেপ্তার

২০
X