স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়া কাপের টিকিট কাটবেন যেভাবে

এশিয়া কাপের টিকিট বিক্রি শুরু হয়েছে আজ। ছবি : সংগৃহীত
এশিয়া কাপের টিকিট বিক্রি শুরু হয়েছে আজ। ছবি : সংগৃহীত

৩০ আগস্ট পাকিস্তান-শ্রীলঙ্কায় ‘হাইব্রিড মডেল’-এ অনুষ্ঠিত হবে ১৬তম এশিয়া কাপ ক্রিকেট। এবারের আসরের সূচিও প্রকাশ করেছে এশিয়ার ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আজ দল ঘোষণার শেষ দিনে সাকিব আল হাসানকে অধিনায়ক করে ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ।

শনিবার (১২ আগস্ট) আনুষ্ঠানিকভাবে এশিয়া কাপ ক্রিকেটের টিকিট বিক্রি শুরু করেছে এসিসি। তবে পুরো প্রতিযোগিতার জন্য টিকিট বিক্রি এখনো শুরু হয়নি। শুধু পাকিস্তানে হওয়া ম্যাচগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। ম্যাচের টিকিট কাটতে দর্শক-সমর্থকরা অনলাইনে বুকমি.পিকে (bookme.pk) ওয়েবসাইটে লগইন করতে হবে।

দীর্ঘ ১৫ বছর বিরতির পর পাকিস্তানে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের আসর। তাই একদম সাশ্রয়ীমূল্যে টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারা ভিআইপি এবং প্রিমিয়াম টিকিটের দাম জানা জানিয়েছে। সর্বোচ্চ ১০ হাজার পাকিস্তানি রুপি এবং সর্বনিম্ন হচ্ছে ১ হাজার ৫০০ রুপি প্রতিটি টিকিটের দাম নির্ধারণ করেছে পিসিবি। এ ছাড়া প্রতিটি টিকেটের জন্য ৮ হাজার ৫০০ রুপি, ৭ হাজার রুপি, ৬ হাজার রুপি, ৫ হাজার রুপি, ৪ হাজার রুপি এবং ২ হাজার ৫০০ রুপি গুনতে হবে ক্রিকেটপ্রেমীদের।

বুকমি.পিকে (bookme.pk) ওয়েবসাইটে প্রবেশ করার পর নিজের ইচ্ছা ও পছন্দ অনুযায়ী ম্যাচ ও নির্দিষ্ট দামের টিকিট কাটতে পারবেন দর্শক-সমর্থকরা। ব্যক্তিগত তথ্য ও পাসপোর্ট নম্বরের ঘর পূরণ টিকিট কাটতে হবে ক্রিকেটপ্রেমীদের।

১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিন প্রথম শ্রেণি এবং সর্বসাধারণের জন্য টিকিট বিক্রি উন্মুক্ত করবে পিসিবি। তবে আন্তর্জাতিক পর্যায়ে টিকিট বুকিং শুরু হবে ১৬ আগস্ট থেকে। গ্রুপ পর্বের তিনটি ও সুপার ফোরের একটিসহ মোট চার ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হবে। ৩০ আগস্ট মুলতানে উদ্বোধনী ম্যাচ স্বাগতিকদের প্রতিপক্ষ সন্দীপ লামিচানের নেপাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের 

ধূমপান ও তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতে ডিএনসিসি বদ্ধপরিকর

চলমান তাপপ্রবাহ কমবে কি না, জানাল আবহাওয়া অফিস

‘সুখকর নয়’ জাপানের সঙ্গে ব্রাজিলের শেষবারের স্মৃতি

কুড়িগ্রামে পানিবন্দি ২০ গ্রামের মানুষ

রাবিতে ছাত্রদলের সিট দখলে ছাত্রশিবিরের মানববন্ধন 

অভিনেত্রীর পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ, নির্মাতা বলছেন ভিন্ন কথা

বিশ্বসেরা ব্র্যান্ড থেকে বাংলাদেশের শিক্ষা: একবিংশ শতাব্দীর উন্নয়নের নতুন পাঠ

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানি না হন : নরসিংদী জেলা প্রশাসক

সোনালী ব্যাংক ও ল্যাবএইডের মধ্যে কর্পোরেট স্বাস্থ্যসেবা চুক্তি

১০

কবে কোথায় হতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী আলোচনা? 

১১

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১২

স্বেচ্ছাসেবক দল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল 

১৩

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

১৪

শাহ্ সিমেন্টের ‘আর্কিটেকচার: কানেক্টিং গ্লোবাল মডারনিটি উইথ লোকাল আইডেন্টিটি’ সেমিনার

১৫

চুরিতে বাধা দেওয়ায় বৃদ্ধাকে হত্যার অভিযোগ

১৬

গ্রুপ পর্বের সেরা একাদশ ঘোষণা করল অপ্টা

১৭

মহাসড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ, ন্যায্য মূল্যের দাবি

১৮

এনগেজড, তবে বাগদান নয়! প্রেমে থাকার কথা স্বীকার করলেন নাজনীন নীহা

১৯

কৃষিতে আরও বরাদ্দ বাড়ানোর দাবি রিজভীর

২০
X