স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৪৪ পিএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

শেষ মুহূর্তে রাজশাহীর চমক; দলে ভেড়াল নতুন তারকা

দুর্বার রাজশাহী দলের লোগো। ছবি : সংগৃহীত
দুর্বার রাজশাহী দলের লোগো। ছবি : সংগৃহীত

মাসকট উন্মোচনের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের বিপিএলের আনুষ্ঠানিক যাত্রা। মাঠের খেলার সপ্তাহখানেক আগে আয়োজিত হবে রাহাত ফাতেহ আলি খানের কনসার্ট। মিরপুরের পর সিলেট ও চট্টগ্রামেও উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করবে বিসিবি।

তবে মাঠের বাইরে বিসিবির এসব আয়োজন অর্থহীন হয়ে পড়বে যদি মাঠের খেলায় দলগুলো আশানরূপ পারফরম্যান্স করতে না পারে। এবারের বিপিএলে অন্যান্য দলের তুলনায় খাতা কলমে খানকিটা দুর্বল দল রাজশাহী। আর সে কারণেই টুর্নামেন্ট শুরুর সপ্তাহখানেক আগে আবারও এক তারকাকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

জানা গেছে, পাকিস্তানের ব্যাটার মোহাম্মদ হারিসের সঙ্গে চুক্তি হয়েছে রাজশাহীর। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এর আগে তারা ডিরেক্ট সাইনিংয়ে দলে ভিড়িয়েছে জিসান আলম, এনামুল হক বিজয় আর তাসকিন আহমেদকে। ২৩ ডিসেম্বর সোমবার মিরপুরে ‘বিপিএল টি-টোয়েন্টি মিউজিক ফেস্টের পর আগামী ৩০ ডিসেম্বর পর্দা উঠবে মাঠের লড়াইয়ের।

উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী। প্রথম ম্যাচ থেকেই ভালো কিছু করে দেখাতেই রাজশাহীর নতুন এ সংযোজন। এখন দেখার বিষয়, খাতা কলমে খানিকটা পিছিয়ে থাকা রাজশাহী মাঠের খেলায় কতটা মুন্সিয়ানা দেখাতে পারে। ৭ দলের এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

১০

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

১১

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

১২

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

১৪

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

১৫

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

১৬

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

১৭

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

১৮

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

১৯

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

২০
X