রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ এএম
অনলাইন সংস্করণ

‘আমি আর কত ক্ষতিগ্রস্ত হবো?’—প্রশ্ন বিজয়ের

রাজশাহীর জার্সিতে বিজয়সহ বাকি ক্রিকেটাররা। ছবি : সংগৃহীত
রাজশাহীর জার্সিতে বিজয়সহ বাকি ক্রিকেটাররা। ছবি : সংগৃহীত

বিপিএলের এবারের আসরে নিলামের আগেই বাদ দেওয়া হয় এনামুল হক বিজয়সহ ৯ ক্রিকেটারকে। ফিক্সিং ইস্যুতে জড়িত থাকার অভিযোগে তাদের নাম বাদ দেওয়া হয়। বিপিএলের নিলাম থেকে নিজের নাম বাদ পড়ার পর থেকেই ব্যস্ত সময় পার করছেন বিজয়। মঙ্গলবার (২ নভেম্বর) রাতে ফেসবুক লাইভে এসে তিনি জানান, বিপিএলের কারণে সম্মানহানিসহ বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

বিপিএলের কারণে নিজের সম্মানহানি হয়েছে বলেও মন্তব্য করেন বিজয়। একই সঙ্গে গত আসরের পেমেন্টও দাবি করেন তিনি। বিজয় বলেন, ‘বিপিএলের কারণে ঢাকা লিগে আমি সাফার করেছি। এবার বিপিএল থেকে আমাকে দূরে রাখা হয়েছে। আমি আর কত ক্ষতিগ্রস্ত হবো? পাশাপাশি আমার সম্মানহানিও হয়েছে। আমি বিসিবির বিপক্ষে না, তারা সবসময়ই আমার অভিভাবক ছিল, আছে, থাকবে। আমার পেমেন্ট যেটা আছে এটা আমি চাই।’

গত আসরে দুর্বার রাজশাহীর হয়ে মাঠে নেমেছিলেন বিজয়। প্রায় এক বছর হতে চললেও এখনো পুরো অর্থ বুঝে পাননি এই টাইগার ওপেনার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি যে পারিশ্রমিক পাইনি সে ব্যাপারে আমি দায়িত্বরত সবাইকে অবগত করেছি। এমন কিছু না যে নতুন করে বলছি। আমি সামাজিক যোগাযোগমাধ্যমে তিনটি ডকুমেন্ট দেখিয়েছি। একটা ছিল রাজশাহী টিমের সঙ্গে আমার চুক্তি, একটা ছিল রাজশাহী টিম যে চেকগুলো দিয়েছিল সেখানে কোনো টাকা নেই। থার্ড যেটা ছিল আমি বিসিবিকে মেইল করেছি ১০-১৫ দিন হয়ে গেছে, আমি কোনো উত্তর পাইনি।’

রাজশাহীর পারিশ্রমিক জটিলতার কথা স্মরণ করিয়ে বিসিবির আশ্বাসের কথা মনে করিয়ে দেন বিজয়। জানান, দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার আশ্বাস ও দেশের কথা চিন্তা করেই মাঠে নেমেছিলেন তারা। বিজয় বলেন, ‘আপনারা জানেন রাজশাহী টিম পেমেন্ট ইস্যুতে প্র্যাকটিস বয়কট করেছিল। সেসময় বিসিবির দায়িত্বরতরা আমাদের সঙ্গে কথা বলেছিলেন। অনেক অনিশ্চয়তার পরও আমাদের অনুরোধ করা হয় প্রপার ওয়েতে টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার জন্য। পেমেন্ট নিয়ে ডিরেক্ট সাইন বা ড্রাফটেড প্লেয়ার যেই হও সবাইকে বিসিবি আশ্বস্ত করে খেলা চালিয়ে নিতে বলেছিল।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

১০

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

১১

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

১২

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

১৩

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

১৪

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

১৫

কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

১৬

আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

১৭

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৮

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

১৯

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

২০
X