স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

হেলসের দুর্দান্ত শতকে রংপুরের টানা চতুর্থ জয়

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টার্গেটটা বড়ই ছিল। যেকোন টি-টোয়েন্টি ক্রিকেটেই ২০০ এর ওপরে টার্গেট তাড়া করা কঠিন তবে দলটা রংপুর বলেই ভরসা রাখছিল সমর্থকরা। সমর্থকদের ভরসা যে অমূলক ছিল না তা প্রমাণ করলেন রংপুর রাইডার্সের ব্যাটার অ্যালেক্স হেলস। হেলসের দুর্দান্ত শতকে জয় দিয়েই বিপিএলের সিলেট পর্ব শুরু করল রংপুর রাইডার্স।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সোমবার (৬ জানুয়ারি) দুপুর দেড়টায় শুরু হওয়া ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৫ রান করে সিলেট স্ট্রাইকার্স। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন রনি তালুকদার, আর জাকির হাসানের ব্যাট থেকে আসে ৫০ রান। তবে এত বড় সংগ্রহও রংপুরের দাপট থামাতে পারেনি।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় রংপুর। বয়সভিত্তিক দলে আলো ছড়ানো আজিজুল হাকিম তামিম টানা দ্বিতীয় ম্যাচে ‘ডাক’ মারেন। পাঁচ বল খেলেও কোনো রান না করেই সাজঘরে ফেরেন তিনি। তবে এরপরই ম্যাচের চিত্র বদলে যায়।

দুই ওপেনারের দ্রুত বিদায়ের পর সাইফ হাসান ও অ্যালেক্স হেলসের দুর্দান্ত জুটিতে ম্যাচ একচেটিয়া দখলে নেয় রংপুর। দ্বিতীয় উইকেটে তারা ১৮৬ রানের জুটি গড়েন।

সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছেও সাইফ হাসান থামেন ৮০ রানে। তবে অ্যালেক্স হেলস ঠিকই তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন। ৫৪ বলে সেঞ্চুরি পূর্ণ করা এই ইংলিশ ব্যাটার শেষ পর্যন্ত ৫৬ বলে ১১৩ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ১০টি চার ও ৭টি বিশাল ছক্কা। রংপুরও মাত্র ১৯ ওভারে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায়।

এর আগে সিলেটের ব্যাটিংও ছিল বেশ ইতিবাচক। রনি তালুকদার ও জজ মান্সির ৪৭ রানের উদ্বোধনী জুটিতে ভালো শুরু পায় দল। ১২ বলে ১৮ রান করে মান্সি ফিরে গেলে তিন নম্বরে নেমে জাকির হাসানের সঙ্গে জুটি গড়েন রনি।

রনি ৩২ বলে ৫৪ রান করেন, আর জাকির ৩৮ বলে ৫০ রান করেন। তবে পল স্টার্লিং ব্যাটিং পজিশন বদলালেও সুবিধা করতে পারেননি। ১৬ বল খেলে মাত্র ১৬ রানেই থামেন এই আইরিশ ব্যাটার।

শেষদিকে সিলেটের রান বাড়াতে বড় ভূমিকা রাখেন অ্যারন জোন্স ও জাকের আলি। জোন্স এক চার ও চারটি ছক্কায় ১৯ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন, আর জাকের মাত্র ৫ বলে ৩ ছক্কায় ২০ রান করেন। তার এই ঝড়ো ক্যামিওতেই সিলেট দুইশ পেরোয়।

সিলেটের দেওয়া বড় লক্ষ্যও রংপুরের জন্য সহজ হয়ে যায় হেলসের দুর্দান্ত ইনিংসে। চার ম্যাচ শেষে অপরাজিত রংপুর শীর্ষস্থান মজবুত করেছে, আর সিলেট দুই ম্যাচ খেলে এখনো জয়ের দেখা পায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈশ্বিক প্রেক্ষাপটে আধুনিক কর্মক্ষেত্র ও এমপ্লয়ার ব্র্যান্ডিং

ভিউ নয়, ভালো গানের খোঁজে ফাহমিদার ‘খেয়ালী সুর’

চট্টগ্রামে পানিবন্দি লক্ষাধিক মানুষ

চট্টগ্রামে ৮ মাসের শিশুকে পানিতে ভাসিয়ে উদ্ধার

একটি সন্তান জন্ম নিলে একটি গাছ লাগান: প্রধানমন্ত্রী

আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারিং নিয়ে অবশেষে মুখ খুলল ফিফা

শিক্ষার্থীদের সফট স্কিল বাড়াতে প্রশিক্ষণ দেবে ইউজিসি

বাহরাইনে দেশজুড়ে সতর্কতা, নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ

সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি: প্রধানমন্ত্রী

তুরস্কে ফিলিস্তিন বিষয়ক সম্মেলনে অতিথি বাংলাদেশের ৪ শীর্ষ আলেম

১০

‘দলীয় কোনো ব্যক্তি আমার জানাজায় আসবেন না’

১১

এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় মঙ্গলবার

১২

সরকারে ভাবমূর্তি বিনষ্টে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী: রিজভী

১৩

মাথায় হাত বুলিয়ে দেওয়ায় বাবাকে খুন, ছেলে গ্রেপ্তার 

১৪

২৫ দিনেই রায়: শিশু নিছামনি ধর্ষণ-হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

১৫

আর্জেন্টিনা-মিশর ম্যাচের বিচার চেয়ে থানায় যুবক

১৬

সিলেটে টিলা ধসে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

১৭

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন হবে: আইনমন্ত্রী

১৮

দেশে যুক্ত হলো আরও ৩ নতুন উপজেলা, প্রজ্ঞাপন জারি

১৯

বিপৎসীমার উপরে মনু ও ধলাই নদীর পানি, বাঁধ ভেঙে প্লাবিত কয়েকটি গ্রাম

২০
X