স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

তিন দল নিয়ে নারী বিপিএল শুরুর পরিকল্পনা বিসিবির

বাংলাদেশ নারী ক্রিকেট দল । ছবি: সংগৃহীত
বাংলাদেশ নারী ক্রিকেট দল । ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নারী ক্রিকেটকে এগিয়ে নিতে এক ধাপ এগিয়ে আসছে। বিপিএলের আদলে নারীদের জন্য আলাদা একটি টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে বিসিবি। তবে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই নারী বিপিএল তিনটি দল নিয়ে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) চট্টগ্রামে গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম জানান নারী ক্রিকেটকে কীভাবে আরও সামনে নিয়ে যাওয়া যায় তা নিয়ে বিসিবি দীর্ঘদিন ধরে ভাবছে। সেই ভাবনার ফল হিসেবে নারীদের বিপিএল আয়োজনের সিদ্ধান্ত। প্রথমবারের মতো এটি তিনটি দল নিয়ে হবে এবং টুর্নামেন্টটি খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে বিসিবির।

ফাহিম আরও যোগ করেন, ‘বিপিএল শেষ হওয়ার পরপরই এই টুর্নামেন্ট আয়োজন করা হবে। পুরো আয়োজনটি ৮ থেকে ৯ দিনের মধ্যে সম্পন্ন হবে। ইতোমধ্যেই বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলেছি, যারা আগ্রহ দেখিয়েছে। আমরা দেখতে চাই, এই টুর্নামেন্ট নারীদের ক্রিকেটে কতটা ইতিবাচক প্রভাব ফেলে।’

তিন দলের মধ্যে সীমাবদ্ধ রাখার কারণ ব্যাখ্যা করে বিসিবি পরিচালক বলেন, ‘প্রথমে চারটি দল নিয়ে টুর্নামেন্ট আয়োজনের চিন্তা করেছিলাম। তবে মানসম্পন্ন খেলোয়াড়ের ঘাটতি বড় বাধা হয়ে দাঁড়ায়। তাই তিনটি দল নিয়ে শুরু করাই যৌক্তিক বলে মনে হয়েছে। আমরা চাই, প্রতিটি ম্যাচ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক এবং ভালো ফলাফল আসুক।’

নারী ক্রিকেটে উন্নতির নতুন সম্ভাবনা তৈরি করতে বিসিবির এই উদ্যোগ ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। ক্রিকেট বিশ্লেষকরা আশা করছেন, এই টুর্নামেন্ট নারীদের ক্রিকেটে নতুন গতি যোগ করবে এবং ভবিষ্যতে আরও বড় আকারে আয়োজনের পথ তৈরি করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপের সব ম্যাচ জিতলে বিশ্বকাপ জেতে না আর্জেন্টিনা

আরবি লেখাসংবলিত সাদা-কালো পতাকা, তদন্তে পুলিশ

কর্মকর্তা ছাড়াই চলছে দেবিদ্বার বন বিভাগ, হুমকিতে পরিবেশ

তিস্তার পানি কমলেও বাড়ছে ভাঙন

ইরানের প্রথম সমীকরণ মিস, রইলো বাকি ২ লাইফলাইন!

জলবায়ু পরিবর্তন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশেষজ্ঞদের সতর্কতা

দেশের যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

জর্ডান নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত দুই রাষ্ট্রের জায়গা নেই: নেতানিয়াহু

ইতালিতে তিন বাংলাদেশি খুন: প্রধান সন্দেহভাজনের ছবি প্রকাশ

মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা

১০

বাংলাদেশিদের জন্য আজই চালু ভারতের পর্যটন ভিসা, আবেদন করবেন যেভাবে

১১

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

১২

তুরাগের তিন লাশ, দুর্ঘটনা নাকি অন্য কিছু?

১৩

চলতি বিশ্বকাপে প্রথম গোল হজম করল আর্জেন্টিনা

১৪

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি ও দুই হত্যা মামলার রায় আজ

১৫

‘বসনিয়া কোথায় জানি না, জানতেও চাই না’: মার্কিন নারী সাংবাদিকের মন্তব্যে নিন্দার ঝড়

১৬

ভিএআরেই পর্তুগালের রক্ষা, নকআউটে কাদের প্রতিপক্ষ পেল রোনালদোরা

১৭

প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেসিবিহীন আর্জেন্টিনা

১৮

মার্কিন হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে ইরানের হামলা

১৯

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে তদন্তের মুখে কেপ ভার্দের অধিনায়ক

২০
X