স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ট্রফি উদযাপন ভেস্তে যাওয়ায় তামিমের দুঃখ প্রকাশ

ট্রফি হাতে মঞ্চে অল্পকিছুক্ষণ ছিলেন তামিম। ছবি : সসংগৃহীত
ট্রফি হাতে মঞ্চে অল্পকিছুক্ষণ ছিলেন তামিম। ছবি : সসংগৃহীত

বরিশালে বিপিএল জয়ের ট্রফি উদযাপন অনুষ্ঠান রীতিমতো বিশৃঙ্খলার কবলে পড়ে মাঝপথেই বন্ধ হয়ে গেছে। ফরচুন বরিশালের ক্রিকেটাররা মঞ্চে উঠলেও মাত্র ২-৩ মিনিটের মধ্যেই তাদের নেমে যেতে হয় নিরাপত্তাজনিত কারণে। হতাশ সমর্থকরা মঞ্চের চেয়ার-টেবিল ভাঙচুর করেন।

তবে বরিশালের মানুষের উচ্ছ্বাসে মুগ্ধ তামিম ইকবাল। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিও বার্তায় তামিম বলেন, 'আমাদের অনেক পরিকল্পনা ছিল, সবার সঙ্গে সময় কাটানোর। কিন্তু নিরাপত্তাজনিত কারণেই আমরা বেশিক্ষণ থাকতে পারিনি।'

তিনি আরও বলেন, 'বাস যখন মাঠে ঢুকছিল, তখন মানুষ বাসের ওপর পর্যন্ত উঠে যাচ্ছিল। নিরাপত্তা বাহিনী আমাদের ফিরে যেতে বললেও আমরা সেটা করতে পারিনি। কারণ, আপনারা আমাদের জন্য এত কষ্ট করে উপস্থিত ছিলেন।'

বরিশালের সমর্থকদের এগিয়ে রেখে তামিম বলেন, 'দেশ-বিদেশের অনেক দলে খেলেছি, কিন্তু ফরচুন বরিশালের মতো ফ্যানবেজ কোথাও দেখিনি। আজকের দিনটা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল।'

উদযাপন অনুষ্ঠান পণ্ড হলেও বরিশালের মানুষের ভালোবাসা তামিম এবং তার দলের জন্য রয়ে গেছে বড় প্রাপ্তি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১০

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১১

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১২

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৩

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৪

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৫

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৬

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৭

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৮

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৯

ইতিহাসের এই দিনে

২০
X