স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

মুশফিকের অবসরে আবেগতাড়িত মাশরাফী

মুশফিকুর রহিম ও মাশরাফী বিন মোর্ত্তজা। ছবি : সংগৃহীত
মুশফিকুর রহিম ও মাশরাফী বিন মোর্ত্তজা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার মুশফিকুর রহিম শেষ করেছেন তার ক্রিকেট ক্যারিয়ারের ওয়ানডে অধ্যায়। টি-টোয়েন্টির পর এবার ৫০ ওভারের ক্রিকেট থেকেও বিদায় জানিয়েছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। তার এই বিদায়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফ বিন মোর্ত্তজা এ ঘোষণায় আবেগপ্রবণ হয়ে স্মৃতির পাতায় ফিরে গেছেন, যেখানে রয়েছে দুজনের একসঙ্গে মাঠ কাঁপানোর অসংখ্য মুহূর্ত।

চ্যাম্পিয়নস ট্রফিতে হতাশাজনক পারফরম্যান্স ও সমালোচনার মধ্যে হুট করেই নিজের ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানেন মুশফিক। তার এই সিদ্ধান্তে ক্রিকেটাঙ্গনে নেমেছে আবেগের স্রোত। সতীর্থ, ভক্ত, বিশ্লেষক—সবাই তার দীর্ঘ ক্যারিয়ারের প্রশংসায় মেতেছেন। তবে সবচেয়ে আবেগী প্রতিক্রিয়া এসেছে মাশরাফীর কাছ থেকে। দীর্ঘদিন একসঙ্গে খেলা এই দুই তারকার সম্পর্কের গভীরতা ফুটে উঠেছে ম্যাশের হৃদয়স্পর্শী বার্তায়।

বাংলাদেশের হয়ে ২১২ ওয়ানডে একসঙ্গে খেলেছেন মুশফিক-মাশরাফি। একজনের নেতৃত্বে অন্যজন খেলেছেন বহু ম্যাচ। তাই স্বাভাবিকভাবেই দীর্ঘদিনের এই সতীর্থের অবসরে আবেগাপ্লুত ম্যাশ লিখেছেন, ‘তোমার বিদায়ের ঘোষণায় একলহমায় অনেক কিছু ভেসে উঠল চোখে। এত বছরের পথচলা, মাঠের ভেতরে-বাইরে কত শত স্মৃতি!’

মুশফিকের নিবেদন ও কঠোর পরিশ্রমের কথা স্মরণ করে মাশরাফী লিখেছেন, ‘তোমার রেকর্ডই বলে দেবে তুমি কতটা বড় খেলোয়াড়। কিন্তু পরিসংখ্যানে ধরা পড়বে না তোমার অধ্যবসায়, ত্যাগ আর ঘামের গল্প। তোমার প্রতিজ্ঞা ও পরিশ্রম বাংলাদেশের ক্রিকেটে অনুকরণীয় হয়ে থাকবে প্রজন্মের পর প্রজন্ম।’

ওয়ানডের বিদায় নিলেও টেস্ট ক্রিকেট চালিয়ে যাবেন মুশফিক। দেশের হয়ে ১০০ টেস্ট খেলা থেকে মাত্র ছয় ম্যাচ দূরে এই অভিজ্ঞ ব্যাটার। তার বাকি ক্যারিয়ারের জন্য শুভকামনা জানিয়ে মাশরাফি লিখেছেন, ‘আশা করি, সাদা পোশাকের বাকি অধ্যায়টুকু আরও রঙিন হবে। তোমার ব্যাটে অভিজাত সংস্করণ আরও সমৃদ্ধ হবে।’

একটা অধ্যায়ের সমাপ্তি মানেই শেষ নয়, বরং নতুন শুরুর বার্তা। মুশফিক হয়তো আর ৫০ ওভারের ক্রিকেটে দেখা যাবে না, কিন্তু বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে তাঁর নাম থেকে যাবে সোনার হরফে লেখা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১২

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৩

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৬

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৭

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৮

টিভিতে আজ যত খেলা

১৯

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

২০
X