স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ০৮:৪৯ পিএম
আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৫:০৪ এএম
অনলাইন সংস্করণ

কোহলির ১ রানে আউট হওয়ায় কিশোরীর মৃত্যু, আসল সত্য কী?

কোহলি আউট হওয়ায় কিশোরীর মৃত্যু হয়েছে বলে গুজব ছড়ায়। ছবি : সংগৃহীত
কোহলি আউট হওয়ায় কিশোরীর মৃত্যু হয়েছে বলে গুজব ছড়ায়। ছবি : সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের দিওরিয়ায় রোববার এক হৃদয়বিদারক ঘটনা ঘটে। ১৪ বছর বয়সী প্রিয়াংশী পাণ্ডে টিভির সামনে বসে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দেখছিলেন। খেলা চলাকালীন হঠাৎ অচেতন হয়ে পড়ে যান তিনি। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

প্রিয়াংশীর মৃত্যুর পর গুঞ্জন ছড়িয়ে পড়ে যে বিরাট কোহলির এক রানে আউট হওয়ার ধাক্কায় তিনি শারীরিকভাবে ভেঙে পড়েন, যা তার মৃত্যু ডেকে আনে। তবে তার পরিবারের সদস্যরা এই দাবি প্রত্যাখ্যান করেছেন।

প্রিয়াংশীর বাবা, আইনজীবী অজয় পাণ্ডে জানিয়েছেন, তিনি প্রথম ইনিংস দেখার পর বাজারে গিয়েছিলেন। দ্বিতীয় ইনিংস শুরু হলে তার মেয়ে পরিবারের সঙ্গে খেলা দেখছিলেন। কিছুক্ষণ পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। বাড়ির সদস্যরা দ্রুত খবর দিলে তিনি ছুটে আসেন এবং মেয়েকে হাসপাতালে নিয়ে যান, তবে শেষ রক্ষা হয়নি।

প্রিয়াংশীর বাবা আরও জানান, তিনি মেয়ের ময়নাতদন্ত করাননি এবং তার মতে, ক্রিকেটের সঙ্গে এই মৃত্যুর কোনো সম্পর্ক নেই।

প্রতিবেশী অমিত চন্দ্রও এই দাবির পক্ষে কথা বলেন। তিনি জানান, যখন প্রিয়াংশী অসুস্থ হয়ে পড়েন, তখন ভারতীয় দল ভালো অবস্থায় ছিল এবং বিরাট কোহলি তখনো ব্যাটিংয়েও নামেননি। তিনি বলেন, 'ম্যাচের ধাক্কায় প্রিয়াংশীর মৃত্যু হয়েছে—এমন কথা সম্পূর্ণ ভিত্তিহীন।'

এই ঘটনার পর দিওরিয়ার স্থানীয় বাসিন্দারা শোকস্তব্ধ। অল্প বয়সী একটি প্রাণ এভাবে অকালে হারিয়ে যাওয়ায় পরিবারের পাশাপাশি এলাকাবাসীর মনেও গভীর দুঃখের ছায়া নেমে এসেছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১০

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১১

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১২

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৩

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৪

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৫

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৬

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৭

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৮

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৯

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

২০
X