স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ০৮:৩৯ পিএম
আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

‘৮৫ শতাংশ ক্ষতির’ খবর উড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে লাভের দাবি পিসিবির

পাকিস্তান দলের সাথে পিসিবি প্রধান নকভি। ছবি : সংগৃহীত
পাকিস্তান দলের সাথে পিসিবি প্রধান নকভি। ছবি : সংগৃহীত

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভারতের গণমাধ্যমে প্রকাশিত ‘৮৫% ক্ষতির’ প্রতিবেদনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পিসিবির মুখপাত্র আমির মির ও প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) জাভেদ মুর্তজা দাবি করেন, সম্প্রতি পাকিস্তানে অনুষ্ঠিত ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি বোর্ডের রাজস্ব উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, পিসিবি টুর্নামেন্ট আয়োজন করতে ৮৬৯ কোটি রুপি খরচ করলেও ৮৫% ক্ষতির মুখে পড়েছে। তবে পিসিবি এ দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। আমির মির বলেন, ‘টুর্নামেন্টের সব খরচ আইসিসি বহন করেছে। গেটমানি ও টিকিট বিক্রি থেকে আমরা রাজস্ব অর্জন করেছি এবং নিরীক্ষা শেষে আইসিসির কাছ থেকে আরও ৩০০ কোটি রুপি আসবে বলে আশা করছি।’

প্রায় তিন দশক পর পাকিস্তানে বৈশ্বিক টুর্নামেন্ট ফেরায় চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ছিল বোর্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মির জানান, পিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ২০০ কোটি রুপি আয়ের লক্ষ্য নির্ধারণ করেছিল, কিন্তু বাস্তবে তারা লক্ষ্য ছাড়িয়ে গেছে। টুর্নামেন্টের ফাইনালে দুবাইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।

মির আরও দাবি করেন, ‘বর্তমানে আর্থিকভাবে পিসিবি অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে। গত অর্থবছরের তুলনায় রাজস্ব ৪০% বৃদ্ধি পেয়েছে। এর ফলে পিসিবি এখন বিশ্বের শীর্ষ তিন ধনী ক্রিকেট বোর্ডের মধ্যে স্থান করে নিয়েছে।’ তিনি আরও জানান, পিসিবি ইতোমধ্যে ৪০ মিলিয়ন রুপি কর পরিশোধ করেছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, আর্থিক লোকসানের কারণে পিসিবি দেশীয় ক্রিকেটারদের ম্যাচ ফি ৯০% কমিয়ে দিয়েছে। তবে মির নিশ্চিত করেছেন, বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভি সেই সিদ্ধান্ত বাতিল করেছেন।

এছাড়া, দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সমাপ্তি অনুষ্ঠানে পিসিবির কর্মকর্তাদের ‘অগ্রাহ্য করার’ বিষয়ে আইসিসির ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি বলেও জানান বোর্ডের মুখপাত্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১০

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১১

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১২

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৩

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৪

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৫

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৬

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৭

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৮

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৯

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

২০
X