স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ০৩:৪১ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন প্রোটিয়া তারকা, পিসিবির আইনি নোটিশ

করবিন বোশ। ছবি : সংগৃহীত
করবিন বোশ। ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার করবিন বোশ পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে নিজের নাম প্রত্যাহার করায় তাকে আইনি নোটিশ পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোশ পেশোয়ার জালমির স্কোয়াডে ছিলেন, তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুযোগ পেয়ে তিনি পিএসএল থেকে সরে দাঁড়িয়েছেন। পিসিবি এ কারণে চুক্তিভঙ্গের অভিযোগ এনে তার কাছে ব্যাখ্যা চেয়েছে।

৩০ বছর বয়সী অলরাউন্ডার বোশকে চলতি আসরের জন্য পিএসএল দল পেশোয়ার জালমি দলে নিয়েছিল। তবে সম্প্রতি মুম্বাই ইন্ডিয়ান্স তাকে দলে নিয়েছে আইপিএলে। লিজাদ উইলিয়ামস ইনজুরির কারণে ছিটকে যাওয়ায় তার পরিবর্তে মুম্বাই স্কোয়াডে সুযোগ পেয়েছেন বোশ। ফলে পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

বোশের এই সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ‘চুক্তিভঙ্গের জন্য বোশের এজেন্টের মাধ্যমে তাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। তার এই সিদ্ধান্তের যৌক্তিক ব্যাখ্যা চাওয়া হয়েছে।’

পিসিবির বিবৃতিতে আরও বলা হয়, ‘বোশের পিএসএল থেকে সরে দাঁড়ানোর ফলে কী কী প্রভাব পড়বে, তা তাকে জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তাকে তার সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে হবে। তবে এই বিষয়ে পিসিবি আর কোনো মন্তব্য করবে না।’

এ বছরের পিএসএল ১১ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে ২৫ মে পর্যন্ত। অন্যদিকে, আইপিএল শুরু হবে ২২ মার্চ এবং শেষ হবে একই দিনে—২৫ মে। বোশের মতো আরও অনেক বিদেশি ক্রিকেটার দুই লিগের সূচি নিয়ে দোটানায় ছিলেন, তবে বোশ সরাসরি আইপিএল বেছে নেওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পিসিবি।

বোশ এখন আইপিএলে নিজের নতুন দলে যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছেন। তবে পিসিবির আইনি নোটিশের জবাবে তিনি কী ব্যাখ্যা দেন, সেটাই এখন দেখার বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোজা রেখে স্বামী-স্ত্রী কতটুকু ঘনিষ্ঠ হতে পারবে?

দেশে ভূমিকম্প অনুভূত

বক্স অফিসে রানির দাপট

বাংলাদেশের পাশে পাকিস্তান কি থাকবে? চূড়ান্ত সিদ্ধান্ত আজ 

৫০ হাজার টাকা বেতনে চাকরি দিচ্ছে রেড ক্রিসেন্ট, আবেদন অনলাইনে

ইইউ সেনাবাহিনীকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা ইরানের

জামায়াত আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলল ছাত্রদল

বিশ্ব হিজাব দিবসে নারী শিক্ষার্থীদের হিজাব উপহার দিল রাকসু 

রোজার নিয়ত কখন, কীভাবে করবেন?

রেজাউলের শিশুকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়লেন জামায়াত আমির

১০

সোমবার খুলনা ও যশোরে নির্বাচনী প্রচারে যাচ্ছেন তারেক রহমান

১১

এবারও হাত না মেলানোর ‘লড়াই’ জিইয়ে রাখল ভারত-পাকিস্তান

১২

বিএনপি শুধু কথা দিয়ে থেমে থাকে না, কাজ দেখায় : রবিন

১৩

ফেব্রুয়ারির হলিউড

১৪

জামায়াত আমিরের পোস্টের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

১৫

অর্থ মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৬

শহীদ মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

১৭

যশোরে তারেক রহমানের আগমন ঘিরে চলছে প্রস্তুতি

১৮

দেশে পৌঁছাল ১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট 

১৯

সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী অফিসে আগুন

২০
X