স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

আবারও জুয়ার বিজ্ঞাপনে সাকিব, বিতর্কের নতুন ঝড়

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

বছর দুয়েক আগে ‘বেট উইনার নিউজ’ নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন সাকিব আল হাসান। বিসিবির চাপে সেই চুক্তি বাতিল করতে হয়েছিল তাকে। তবে এবার আবারও বিতর্কের কেন্দ্রে বিশ্বসেরা অলরাউন্ডার। আইপিএল শুরুর দিনই ‘১এক্সব্যাট’ নামে একটি বেটিং প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে দেখা গেল সাকিবকে, যা তার অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

গত বছরের ৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর সাকিবের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার স্থবির হয়ে পড়েছে। বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পর দেশের ক্রিকেটের সঙ্গেও কার্যত তার দূরত্ব তৈরি হয়েছে। দীর্ঘ প্রায় আট মাস ধরে তিনি দেশে ফিরতে পারেননি। স্বাভাবিকভাবেই বিজ্ঞাপন কিংবা শুভেচ্ছাদূত হিসেবে তার ব্যস্ততাও আগের মতো নেই।

তবে এবার সেই বিরতিতে ছেদ পড়ল একটি জুয়ার প্রতিষ্ঠানের প্রচারণায় অংশ নিয়ে। আইপিএল শুরুর আগে বাংলাদেশি দর্শকদের আকৃষ্ট করতে ‘১এক্সব্যাট’ এই বিজ্ঞাপনী প্রচার চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আইনগত দিক থেকে সাকিবের জন্য এটি কোনো বাধার সৃষ্টি না করলেও, বাংলাদেশে জুয়া সংক্রান্ত যেকোনো প্রচারণা নিষিদ্ধ। এমন পরিস্থিতিতে তার ফেসবুকে এই বিজ্ঞাপন বাংলাদেশি অনুসারীদের জন্যই টার্গেট করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকা সাকিব কিছুদিন আগে ইংল্যান্ডে বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস করেছেন। ক্রিকেটে ফেরার ছাড়পত্র পেলেও জাতীয় দলে তার ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। দেশের হয়ে তিনি আবার খেলতে পারবেন কি না, সেটাই এখন বড় প্রশ্ন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

পিকআপ নিয়ে গরু চুরি করে বেড়াতেন তারা

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১০

বিদ্যুৎ বিল আদায় করবে বেসরকারি খাত: জ্বালানি মন্ত্রী

১১

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১২

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১৩

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১৪

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

১৫

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

১৬

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

১৭

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

১৮

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

১৯

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

২০
X