মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

অনুশীলনে ফিরলেন মাহমুদউল্লাহ

অনুশীলনে মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি : সংগৃহীত
অনুশীলনে মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি : সংগৃহীত

আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটারদের প্রস্তুতিমূলত ক্যাম্প চলছে। মূলত এখান থেকেই ঠিক করা হবে বিশ্বকাপের স্কোয়াড। যে কারণে এশিয়া কাপের স্কোয়াডে না থাকলেও ক্যাম্পে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

তবে এশিয়া কাপের দল ঘোষণার পর ক্যাম্পে আর দেখা যায়নি জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার রিয়াদকে। এর আগে গেল সোমবার জাতীয় দলের ২৫ ক্রিকেটার ভারতে যাবার ভিসা আবেদন করেছেন, সেখানেও ছিলেন না রিয়াদ। তবে খোঁজ নিয়ে জানা যায়, পারিবারিক কারণে ক্যাম্পে নেই তিনি। মূলত, মায়ের অসুস্থতার কারণে অনুশীলনে যোগ দিতে পারছেন না রিয়াদ।

তবে আজ বুধবার ব্যাক-আপ ক্রিকেটারদের নিয়ে গড়া অনুশীলনে যোগ দিয়েছেন রিয়াদ। মিরপুরের মাঠে তাকে দেখা গেছে ফিল্ডিং অনুশীলন করতে। বেশ হাস্যোজ্জ্বল রিয়াদকেই দেখা গেছে এদিন।

এর আগে এশিয়া কাপের দলে জায়গা হারানোর পর গুঞ্জন উঠেছিল কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন রিয়াদ। তবে (২০ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপে বিষয়টি আবারও পরিষ্কার করলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা সম্পূর্ণ ভিত্তিহীন খবর (রিয়াদকে চুক্তি থেকে এখনই বাদ দেওয়া হচ্ছে)। অনেকেই আমাকে ফোন করে বলেছেন, রিয়াদের নাকি চুক্তি নাই? এসব একদমই ভিত্তিহীন। আমরা তাদের এক বছরের জন্য চুক্তিবদ্ধ করেছি। আমরা শুধু এটুকু বলেছিলাম, ৬ মাস পর একটা রিভিউ করতে পারি। জুনে ৬ মাস শেষ, এখন আগস্ট। প্রয়োজনও মনে করিনি, তাই এ রকম কোনো রিভিউ আমরা করিনি কারও। তারা ৩১ ডিসেম্বর পর্যন্ত আমাদের চুক্তিবদ্ধ ক্রিকেটার।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১০

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১১

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১২

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৩

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৪

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৫

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৬

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৭

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৮

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৯

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

২০
X