ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

অসুস্থ মাকে দেখতে ক্যাম্পে নেই রিয়াদ

মাহমুদউল্লাহ রিয়াদ । ছবি : সংগৃহীত
মাহমুদউল্লাহ রিয়াদ । ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলের সামনে এশিয়া কাপ এবং বিশ্বকাপের মতো বড় দুই আসর। দুই টুর্নামেন্টকে সামনে রেখে মিরপুরের হোম অব ক্রিকেট খ্যাত শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প। এখান থেকেই নেওয়া হবে বিশ্বকাপের প্রস্তুতি। যে কারণে এশিয়া কাপের স্কোয়াডে জায়গা হারালেও ক্যাম্পে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বিশ্বকাপের বিকল্প মাথায় রেখে ৯ জন ক্রিকেটারকে নিয়ে আলাদা এই ক্যাম্প করেছে বিসিবি। এই ৯ জনের মধ্যে সৌম্য সরকার ও তামিম ইকবাল যেমন আছেন, তেমনি মাহমুদউল্লাহ রিয়াদও আছেন।

তবে গত দু’দিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলনে ছিলেন না মাহমুদউল্লাহ। মাহমুদউল্লাহকে না দেখে সবার মধ্যে প্রশ্ন জাগে । বিসিবি পরিচালকদের এক-দু’জন রিয়াদের অনুশীলনে যোগ না দেওয়ার কারণ জানতে চেয়েছেন। তবে খোঁজ নিয়ে জানা যায়, শুধুমাত্র পারিবারিক কারণেই ক্যাম্পে নেই তিনি।

মূলত, মায়ের অসুস্থতার কারণে অনুশীলনে যোগ দিতে পারছেন না রিয়াদ। জানা গিয়েছে, ময়মনসিংহে থাকা অসুস্থ মাকে দেখভাল করছেন তিনি। সেখান থোকে ফিরে দ্রুতই অনুশীলনে যোগ দিবেন মিডলঅর্ডার এ ব্যাটার।

একইদিনে ক্যাম্পে অনুপস্থিত আছেন রিয়াদের বিকল্প ভাবনায় থাকা শামীম পাটোয়ারী। অসুস্থতার কারণে আজ ক্যাম্পে আসেননি তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১০

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১১

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১২

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১৩

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৫

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৬

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৭

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৮

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৯

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

২০
X