স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ০২:৪৯ পিএম
আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা প্রিমিয়ার লিগে স্টাম্পিং বিতর্কে তদন্তে নেমেছে বিসিবি

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগে গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচে এক বিতর্কিত আউট ঘিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা। ম্যাচের শেষ মুহূর্তে, যখন জয় পেতে শাইনপুকুরের দরকার ছিল মাত্র ৬ রান, ঠিক তখনই ঘটে সেই ঘটনাটি—যা এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।

টিভি ফুটেজে দেখা যায়, স্ট্রাইকে থাকা ব্যাটার মিনহাজুল আবেদিন সাব্বির স্টাম্পিংয়ের শিকার হন এমন একটি অবস্থায়, যেখানে তার ব্যাট ক্রিজে প্রবেশ করার পর আবার অদ্ভুতভাবে পেছনে টেনে নেওয়া হয়। অনেকে এটিকে স্বাভাবিক ক্রিকেটীয় ভুল না বলে উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে করছেন। যার মধ্যে রয়েছেন ইমরুল কায়েস, শামসুর রহমান শুভ, শাহরিয়ার নাফীসরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বৃহস্পতিবার (১০ এপ্রিল) এক বিবৃতিতে জানিয়েছে, তারা বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে এবং ম্যাচটি ঘিরে উদ্ভূত পরিস্থিতি তদন্তে মাঠে নেমেছে বোর্ডের দুর্নীতি দমন ইউনিট ও লিগের টেকনিক্যাল কমিটি। বিসিবি জানিয়েছে, খেলাধুলার নৈতিকতা রক্ষা এবং খেলার সুনাম অক্ষুণ্ণ রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

ঘটনার তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছে বোর্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X