বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ০২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

বাবর-রিজওয়ানদের জন্য আবারও নতুন কোচের সন্ধানে পিসিবি

আবারও নতুন কোচ পেতে যাচ্ছে বাবর-আফ্রিদিরা। ছবি : সংগৃহীত
আবারও নতুন কোচ পেতে যাচ্ছে বাবর-আফ্রিদিরা। ছবি : সংগৃহীত

পাকিস্তান ক্রিকেট দলের সাম্প্রতিক হতাশাজনক পারফরম্যান্সের পর বড় পদক্ষেপ নিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলের প্রধান কোচ আকিব জাভেদকে এখনও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব থেকে সরানো না হলেও, ইতোমধ্যেই পিসিবি প্রকাশ করেছে নতুন প্রধান কোচ চেয়ে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি।

'দ্য এক্সপ্রেস ট্রিবিউন'-এর প্রতিবেদন অনুযায়ী, লেভেল থ্রি সার্টিফিকেটধারী এবং অন্তত ১০ বছরের জাতীয় বা ঘরোয়া পর্যায়ের কোচিং অভিজ্ঞতা রয়েছে—এমন ব্যক্তিদের কাছ থেকে আবেদন চেয়েছে বোর্ড। পিসিবি এমন একজন যোগ্য ও প্রশাসনিক দক্ষতাসম্পন্ন ব্যক্তিকে খুঁজছে যিনি পুরুষ দলের জন্য স্থায়ী প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।

প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়েছে, বর্তমান প্রধান কোচ আকিব জাভেদ নিজে থেকেই জাতীয় দলের কোচ না থেকে পিসিবির হাই পারফরম্যান্স সেন্টারের পরিচালক পদে আগ্রহ প্রকাশ করেছেন। তবে বোর্ড সেই পদের জন্যও আলাদাভাবে বিজ্ঞপ্তি দিয়েছে।

গ্যারি কারস্টেন ও জেসন গিলেস্পির মতো অভিজ্ঞ দুই কোচের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর তিন ফরম্যাটের জন্য অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পান আকিব জাভেদ। কিন্তু তিনিও আশানুরূপ সাফল্য আনতে ব্যর্থ হন।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ড ও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হারার পরই গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় পাকিস্তান। যদিও এরপর তার কোচিং মেয়াদ বাড়িয়ে নিউজিল্যান্ড সফরেও পাঠানো হয়, তবে সেখানেও পাকিস্তান ৮টি সাদা বলের ম্যাচের মধ্যে ৭টিতেই হারে।

সব মিলিয়ে আকিব জাভেদের সময়টা ছিল হতাশায় ভরা। আর তাই এবার নতুন করে শুরু করতে প্রস্তুতি নিচ্ছে পিসিবি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X