স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ডিপিএল ঝলকে বিজয়ের টেস্ট প্রত্যাবর্তন

এনামুল হক বিজয়। ছবি : সংগৃহীত
এনামুল হক বিজয়। ছবি : সংগৃহীত

সিলেট টেস্টে হতাশাজনক পরাজয়ের দিনেই দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চট্টগ্রামে শুরু হতে যাওয়া শেষ টেস্টে জায়গা করে নিয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দুর্দান্ত ফর্মে থাকা ব্যাটার এনামুল হক বিজয়।

৩২ বছর বয়সী বিজয়ের টেস্টে ফেরাটা এসেছে লম্বা বিরতির পর। সবশেষ টেস্ট খেলেছেন ২০২২ সালের জুনে, ওয়েস্ট ইন্ডিজ সফরে। তবে ঘরোয়া ক্রিকেটে, বিশেষ করে এবারের ডিপিএলে গাজী গ্রুপের হয়ে তার ব্যাট থেকে এসেছে চারটি সেঞ্চুরি—যার সর্বশেষটি আজ আবাহনীর বিপক্ষে। ধারাবাহিক এই পারফরম্যান্সই ফেরাল তাকে লাল বলের দলে।

বিজয়ের অন্তর্ভুক্তিতে স্কোয়াড থেকে বাদ পড়েছেন বাঁহাতি ওপেনার জাকির হাসান, যিনি যদিও সিলেট টেস্টে একাদশে ছিলেন না, ছিলেন কেবল স্কোয়াডে।

দলে আরও একটি পরিবর্তন এসেছে পেসার নাহিদ রানাকে নিয়ে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিতে পাকিস্তানে যাওয়ার কথা থাকায় স্কোয়াড থেকে বাদ পড়েছেন তিনি। তার জায়গায় দলে ঢুকেছেন প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পাওয়া বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। ২৮ বছর বয়সী এই স্পিনার ২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর এখন পর্যন্ত খেলেছেন চারটি টি–টোয়েন্টি ম্যাচ।

সিরিজে টিকে থাকতে চট্টগ্রামে ২৮ এপ্রিল শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে জয় ছাড়া কোনো পথ নেই নাজমুল হোসেন শান্তর দলের সামনে।

বাংলাদেশ স্কোয়াড (২য় টেস্ট):

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অনিক, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ–অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

১০

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১১

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১২

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১৩

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৪

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৫

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৬

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৭

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৮

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৯

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

২০
X