স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ১০:৩৪ এএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১১:০১ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে শেষবারের মতো রেফারির ভূমিকায় ডেভিড বুন

ডেভিড বুন। ছবি : সংগৃহীত
ডেভিড বুন। ছবি : সংগৃহীত

বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে চলমান বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট শুধু মাঠের লড়াইয়ের জন্য নয়, আরও একটি বিশেষ কারণে স্মরণীয় হয়ে থাকবে—এই টেস্টে যেমন টেস্ট অভিষেক হচ্ছে দুই ক্রিকেটাররে তেমনি বিদায়ও বলতে যাচ্ছেন একজন। চট্টগ্রাম দিয়েই ম্যাচ রেফারি হিসেবে ক্যারিয়ারকে বিদায় বলতে যাচ্ছেন ডেভিড বুন।

অস্ট্রেলিয়ান ক্রিকেটের কিংবদন্তি এই তারকা প্রায় ১৪ বছরের টানা পথচলার পর আনুষ্ঠানিকভাবে বিদায় নিচ্ছেন আইসিসির ম্যাচ রেফারির ভূমিকা থেকে। ৬৫ বছর বয়সী বুন এর আগে ৮৬টি টেস্ট (৮৭ নম্বর টেস্ট চলমান), ১৮৩টি ওয়ানডে এবং ১১৯টি টি-টোয়েন্টি ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছেন। তার যাত্রার শুরু যেমন স্মরণীয়, শেষটাও তেমনি রোমাঞ্চকর—২০১১ সালে বুলাওয়েতে প্রথম ম্যাচ পরিচালনা করেছিলেন, সেখানে খেলেছিল জিম্বাবুয়ে। আর বিদায়ের মঞ্চেও রয়েছে জিম্বাবুয়েই।

ডেভিড বুনের বিদায় কেবল একটি দায়িত্বের ইতি টানা নয়; এটি ক্রিকেটের এক যুগের অবসান। দীর্ঘ পথ চলার পর এবার নিজের দেশেই সময় কাটাতে চান তিনি। জানা গেছে, ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) তাকে উপদেষ্টা হিসেবে যুক্ত করতে চায়, যেখানে নিজের অভিজ্ঞতা কাজে লাগাবেন নতুন ভূমিকায়।

এমন একজন অভিজ্ঞ ব্যক্তিত্বের বিদায়ে বাংলাদেশের পক্ষ থেকেও থাকছে বিশেষ সম্মান। বিসিবির আম্পায়ার্স বিভাগ চট্টগ্রাম টেস্টের শেষ দিনে ডেভিড বুনকে একটি স্মারক ক্রেস্ট উপহার দেবে। পাশাপাশি তার সম্মানে একটি নৈশভোজেরও আয়োজন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১০

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১১

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১২

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৩

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৪

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৫

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৬

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৭

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৮

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৯

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

২০
X