স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

মোহামেডানকে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা জয় আবাহনীর

ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত
ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর রাজত্ব যেন অক্ষুণ্নই থাকল। মঙ্গলবার (২৯ এপ্রিল) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শিরোপা প্রতিদ্বন্দ্বী মোহামেডানকে ৬ উইকেটে হারিয়ে টানা তৃতীয়বারের মতো শিরোপা জিতেছে আকাশি-নীলরা। এই জয়ে ২৪তম ডিপিএল ট্রফি উঠলো আবাহনীর হাতে—যেটি নিজস্ব রেকর্ড আরও একধাপ ওপরে নিয়ে গেল।

ম্যাচটি ছিল কার্যত ফাইনাল। দুই দলের পয়েন্ট সমান থাকায়, জয়ী দলই হবে চ্যাম্পিয়ন—এই সরল সমীকরণ নিয়েই মাঠে নামে আবাহনী ও মোহামেডান। তবে একগুচ্ছ তারকা খেলোয়াড়কে ছাড়াই আজ মাঠে নামে মোহামেডান। অনুপস্থিত ছিলেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাওহীদ হৃদয়দের মতো তারকারা।

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আবাহনী। ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৪০ রানে থামে মোহামেডান। মাহমুদউল্লাহ ও আরিফুল ইসলাম করেন সমান ৫০ রান। রনি তালুকদার করেন ৪৫ রান। বল হাতে আবাহনীর পক্ষে মোসাদ্দেক হোসেন ও মৃত্যুঞ্জয় নিয়েছেন ২টি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে আবাহনী। তবে ১০৮ রানে ৪ উইকেট হারানোর পর ম্যাচ কিছুটা চাপে পড়ে। ঠিক সেই সময় হাল ধরেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ও মোহাম্মদ মিঠুন। দুজনেই থাকেন অপরাজিত। সৈকতের ব্যাট থেকে আসে ৭৮ রান, আর মিঠুন করেন ৬৬ রান। ১৩৫ রানের অনবদ্য জুটিতে জয় এনে দেন দলকে, সেটাও ৪০.৪ ওভারেই।

মোসাদ্দেকের ব্যাট থেকে যখন বিজয়ের রানটি আসে, আবাহনীর ডাগআউটে তখন শুরু হয় চেনা উৎসব। আকাশি-নীল পতাকায় ছেয়ে যায় মাঠ। কোচ হান্নান সরকারকে কাঁধে তুলে নেয় শিরোপাজয়ী দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল ম্যাচের আগে যা বললেন নরওয়ে কোচ

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ নেতার পদত্যাগ

৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স

এমবাপ্পের গোলে এগিয়ে গেল ফ্রান্স

‘থামাতে হলে আমাকে মেরেই ফেলুন’, মমতার কড়া হুঁশিয়ারি

খামেনির মহাপ্রয়াণ মুসলিম উম্মাহর ঐক্যের মূল শক্তি: পেজেশকিয়ান

৯০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক তরুণ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ আদর্শ স্কুল চ্যাম্পিয়ন

প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

১০

কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা?

১১

বিশ্বকাপ থেকে ‘এক’ স্বাগতিকের বিদায়

১২

কানাডার স্বপ্ন ভেঙে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কো

১৩

কেপ ভার্দে যেতে কি বাংলাদেশিদের আগাম ভিসা লাগবে?

১৪

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : বিজন কান্তি 

১৫

নরসিংদীতে মন্দির উন্নয়ন কাজের সরকারি বরাদ্দ বিএনপি নেতার পকেটে!

১৬

সেমিনারে বক্তারা / সুশাসন নিশ্চিত করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা অপরিহার্য

১৭

এএফসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিমান, রানার্সআপ ইউএস-বাংলা

১৮

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৯

সিলেট-ম্যানচেস্টার রুটে ফিরছে সরাসরি ফ্লাইট, রোববার প্রথম যাত্রা

২০
X